দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

লেদায় লবণের গাড়িতে করে মা-দ-ক পাচার ; গন্তব্যে পৌঁছার আগেই ৭০হাজার ই-য়া-বা-সহ আটক-১ ; পলাতক-১

টেকনাফের হ্নীলা ইউপির লেদায় লবণ ব্যবসার আড়ালে ইয়াবা পাচারের ঘটনা ফাঁস হওয়ার পর তোলপাড়ের সৃষ্টি হয়েছে। কুতুবদিয়া পাড়া সীমান্ত পয়েন্ট হতে মাদকের চালান খালাস করে মওজুদের পর গন্তব্যে পৌঁছানোর আগেই র‌্যাব-১৫ এর সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৭০হাজার ইয়াবাসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে। এই ঘটনায় পালিয়ে যাওয়া আরো একজনকে পলাতক আসামী করা হয়েছে। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান,২৬সেপ্টেম্বর সকাল পৌনে ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকের চালান খালাস করে ঘরে মওজুদের পর অন্যত্র পাচারের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপির কুতুবদিয়া পাড়ার মৃত জাফর ইসলামের বাড়িতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে মৃত জাফর ইসলামের পুত্র সিএনজি চালক রেজাউল ইসলাম (২৭) কে আটক করতে পারলেও অপর একজন পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মাদক কারবারীর বসত-ঘরের শয়ন কক্ষের খাটের নীচে তল্লাশী করে ৭০হাজার পিস ইয়াবা উদ্ধার করে। 



ধৃত রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়া ব্যক্তি তার অন্যতম সহযোগী এবং তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছে। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন অভিনব পন্থা অবলম্বন করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। তারা পার্শ্ববর্তী দেশ হতে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্যের বড় বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে আনায়ন এবং অর্থের বিনিময়ে তা দেশের বিভিন্ন প্রান্তে থাকা মাদক কারবারীদের নিকট নানাবিধ কৌশলী পন্থায় সরবরাহ করতো।  



মিডিয়া কর্মকর্তা আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। 


এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে, হ্নীলা ইউপির লেদা এলাকায় ৪/৫টি লবণ ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে। এদের মধ্যে কোন একটি সিন্ডিকেটের নিকট ধৃত রেজাউল প্রতি কার্ড ইয়াবা ১০হাজার টাকার বিনিময়ে পৌঁছে দিত। লবণ ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যরা লবণের গাড়ির বিশেষ যোগানে ফিটিং করে শহরে পাচার করে আসছে। ধৃত রেজাউলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে লবণ ব্যবসায়ীদের আড়ালে সক্রিয় থাকা মাদক কারবারীদের মুখোশ উম্মোচন করে আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে। ###

Tag
আরও খবর

6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

১ ঘন্টা ১ মিনিট আগে