সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লোহাগড়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

 




নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা খানম (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার পার-শালনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 


মৃত শিশু ফাতেমা খানম উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের মো. ফজলু রহমানের মেয়ে। 


শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এদিন পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১২ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাঁসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক  (অপারেশন) মো.মেহেদী হাসান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইননগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 



আরও খবর