ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পুলিশের ভয় দেখিয়ে টাকা নেন জালিয়া পালংয়ের গ্রাম পুলিশের সদস্য জাহাঙ্গীর, অতিষ্ঠ এলাকাবাসী

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া এলাকার খুরশিদা বেগম, বেশ কয়েকবছর আগে স্বামী সুপারি গাছ থেকে পড়ে মারা যান, স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানদেরকে নিয়ে অভাব অনটনে দিন কাটে খুরশিদার।একদিন গভীর রাতে খুরশিদার বাড়িতে গিয়ে মোবাইল চুরির অভিযোগে খুরশিদাকে বাড়ি থেকে তুলে আনার চেষ্টা করে চৌকিদার জাহাঙ্গীর, সেদিনের ভয়ঙ্কর ঘটনা বর্ণননা করতেই কান্নায় ভেঙ্গে পড়ছেন এ নারী। জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চত্বরে চৌকিদার জাহাঙ্গীরের বিরুদ্ধে মানববন্ধনের কথা শোনে ছুটে আসেন তিনি ।


শুধু খুরশিদা নয়, এরকম অসংখ্য ভুক্তভোগী গতকাল বৃহস্পতিবার সকালে জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে মানববন্ধন করেছে। মানববন্ধনে এক প্রবাসীও তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে হয়রানীর অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন।


ওই ভুক্তভোগী প্রবাসী জানান, তাঁর বাবার মৃত্যুর সনদ সংগ্রহ করতে গেলেও টাকা দাবি করেন জালিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ জাহাঙ্গীর, টাকা দিতে রাজি না হওয়ায় দীর্ঘদিন তিনি এই প্রবাসীর বাবার মৃত্যু সনদ দেয়নি। পরে ৭শ টাকা উৎকোচ নিয়ে মৃত্যু সনদ দেন জাহাঙ্গীর।


এছাড়াও অসংখ্য মানুষকে তিনি গ্রাম পুলিশের ক্ষমতা দেখিয়ে হয়রানি করতেন, ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা নাগরিকদেরকেও টাকার জন্য হয়রানি করতেন জাহাঙ্গীর। শুধু হয়রানি নয়, টাকা নিয়ে তথ্য গোপন করে রোহিঙ্গাদেরকে ভোটারও করিয়েছেন গ্রাম পুলিশের এ সদস্য।


এদিকে জাহাঙ্গীর নিজের জন্মনিবন্ধন কেলেঙ্কারী করে গ্রাম পুলিশের চাকরিটা বাগিয়ে নেন। তাঁর জন্ম ১৯৮৫ সালে হলেও তথ্যগোপন ১৯৯৯ সালে জন্মতারিখ দেখিয়ে ভুয়া একটি জন্মনিবন্ধন করে গ্রাম পুলিশের চাকরিতে মিথ্যা তথ্য দিয়ে বাগিয়ে নেন চাকরি।


এদিকে জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম জানালেন তিনি নিয়মিত পরিষদে আসেন না।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা জালাল আহমেদ জানান, তাঁর অজান্তে গ্রাম পুলিশের সদস্য জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাগরিদেরকেও তিনি টাকার জন্য নানাভাবে হয়রানি করতেন।


এদিকে অতিষ্ঠ হয়ে এলাকাবাসি ও স্থানীয় ইউপি সদস্য গ্রাম পুলিশ জাহাঙ্গীরের অপসারণ চেয়ে চেয়ারমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে টিটিএন-কে জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে গ্রাম পুলিশের চাকরীর বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সম্প্রতি নারী কেলেঙ্কারীর ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে অভিযুক্ত গ্রাম পুলিশ জাহাঙ্গীর লাপাত্তা হয়ে যায়, মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর জানান, সোনারপাড়ার পরিষদ এলাকায় প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর ভিডিওচিত্রের বিষয়টি সমাধানের পথে, এছাড়াও নিজের স্ত্রীকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন, এছাড়াও পরিষদে সেবা নিতে আসা নাগরিকদের কাছ থেকে টাকা দাবির বিষয়টিও তিনি অস্বীকার করেন।


এদিকে জাহাঙ্গীর লাপাত্তা হওয়ায় স্থবির হয়ে পড়েছে তাঁর ওয়ার্ডের চৌকিদারের কার্যক্রম, ভোগান্তিতে পড়েছেন পরিষদে সেবা নিতে আসা নাগরিকরা। তাই তাঁর বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই করে তাঁকে দ্রুত অপসারণ করে নতুন কাউকে নিয়োগের দাবি জানান ভুক্তভোগীরা।

Tag
আরও খবর