ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি: শাহজাহান চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করা দলগুলোর সঙ্গে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের আয়োজনে বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সব ধরনের সহযোগিতা করছে এবং করবে, যাতে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তির বাংলাদেশ গড়ে ওঠে। এই সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে।”


তিনি আরও বলেন, "মাদক, অপহরণসহ বিভিন্ন অপরাধ বাড়ছে, যা দেশের শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ের স্বশস্ত্র অপহরণকারীদের শেকড় থেকে উচ্ছেদ করতে যৌথ অভিযান পরিচালনা করা জরুরি। টেকনাফ সীমান্তের মানুষ শান্তি চায়, কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় অপরাধীরা অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। যত দ্রুত সম্ভব এসব অপরাধ নির্মূল করতে হবে।”


টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাশেম সিআইপি।


অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং সাধারণ সম্পাদক মো. তাহের।


বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুব সমাবেশে যোগ দেন, যা পুরো অনুষ্ঠানে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

Tag
আরও খবর