ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রামুতে কলেজ ছাত্রীকে কু পিয়ে জখম, মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে জড়িতরা

কক্সবাজারের রামুতে কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় ২ সপ্তাহ পার হলেও এখনো জড়িতদের আটক করেনি পুলিশ। হামলাকারিরা উল্টো মামলা প্রত্যাহারের জন্য ওই কলেজ ছাত্রীর পরিবারের সদস্যদের হুমকী দিচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিন্নিরচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত তরিকা হাসনাত ওই এলাকার কৃষক আবু ছিদ্দিকের মেয়ে এবং নাইক্ষ্যংছড়ি হাজ¦ী এম,এ কালাম ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী।


তরিকা হাসনাত এর বাবা আবু ছিদ্দিক জানিয়েছেন- বাড়ির পাশর্^বর্তী জমি নিয়ে বিরোধের জেরে মো. ইসহাকের ছেলে মো. ইউনুচ, মো. ইসলামের ছেলে হামিদ আলম, মৃত ফরুখ আহমদের ছেলে মো. ইসহাক ও মো. ইসলামের ছেলে সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে এবং তার স্ত্রী হালেছা বেগমের উপর হামলা চালায়। এসময় হামলাকারিদের কবল থেকে রক্ষায় এগিয়ে আসা তার কলেজ পড়ুয়া মেয়ে তরিকা হাসনাতকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কুপিয়ে আহত করে হামলাকারিরা। এ ঘটনার পর গুরুতর আহত তরিকা হাসনাতকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রামু থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন- হামলার শিকার কলেজ ছাত্রী তরিকা হাসনাত। তবে মামলা করার ১ সপ্তাহ পার হলেও এখনো জড়িতদের আটক করেনি পুলিশ। পুলিশের নীরবতার সুযোগে হামলাকারিরা মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত তাদের হুমকী ধমকি দিচ্ছে। এ কারণে তারা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


মামলার তদন্তকারি কর্মকর্তা গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া জানিয়েছেন- মামলার পর থেকে আসামীদের আটকের চেষ্টা চলছে এবং পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

Tag
আরও খবর