ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে এক ব্যক্তিকে ভারী অ-স্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ; সুবিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

টেকনাফে কোস্টগার্ডের হাতে আটক এক ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে ভারী অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রমূলক মামলা হতে অব্যাহতি দেওয়ার দাবী জানিয়েছে ভোক্তভোগী পরিবার-পরিজন।  


শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএম) মোঃ সিয়াম উল হক জানান, রাতের প্রথম প্রহর দেড়টায় টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে কোস্টগার্ডের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং উপকূলীয় ঘাট এলাকায় ১টি বসত-বাড়িতে অভিযান চালিয়ে ১টি জি-৩ রাইফেল ও ৮টি তাঁজা বুলেটসহ মোঃ শহিদ নামের এক যুবককে আটক করা হয়। তিনি আরো জানান,‘শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করছিল। ’তিনি আরো বলেন,‘আমরা আটক পরিবারের সদস্যদের নিয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছি। এখন এসে পরিবারের পক্ষ থেকে যে বিষয়টি দাবি করেছে সেটি তাদের ব্যক্তিগত মতামত। সেখানে আমার কিছু বলার নেই এবং অস্ত্রসহ ধৃত ব্যক্তিকে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’ 



ঐদিন দুপুরেই ভিকটিমের পরিবার টেকনাফ পৌরসভার বাসস্টেশনস্থ আবু ছিদ্দিক মার্কেটের একটি অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শহিদের স্ত্রী জেয়াসমিন করিম জোসনা তার ভাই রাকেব উল্লাক ও নুর কামাল। ধৃত শহিদের ভাই রাগেব উল্লাহ ও পরিবারের সদস্যদের দাবী, শহীদকে ডেকে নিয়ে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসিয়েছে। ‘আমার বড় ভাইকে ফাঁসিয়ে আমার চোখের সামনে আটকের নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমার সামনেই ভাইয়ের বাড়িতে তল্লাশী করে কিছুই পায়নি। কিন্তু বাড়ি থেকে প্রায় ৮০-১০০ ফুট দূরে সুপারী ভিটা থেকে বস্তায় মোড়ানো অস্ত্র নিয়ে আসে। তখন আমি বাকরুদ্ধ এবং আমার বড় ভাই শহিদুল্লাহ পাথরের মতো দাঁড়িয়ে হাউ মাউ করে কান্না শুরু করে। এরপর তাঁর নিকট হতে অস্ত্র ও বুলেট পাওয়ার কথা বলে তাকে অস্ত্রসহ ধরে নিয়ে যায় কোস্ট গার্ড। 



তিনি আরো বলেন,‘মূলত ঘটনাটি হচ্ছে এলাকার চোরাকারবারি মোয়াজ্জেম হোসেন প্রকাশ দানু ও আবদুল আমিন প্রকাশ রুইল্ল্যা মাঝিকে অবাঞ্চিত ঘোষণা করে মুন্ডারডেইল নৌঘাটে আমার ভাইকে সভাপতি বানানো হয়। ফলে তাদের চোরাচালানে বাঁধা হয়ে দাড়াঁয় আমার ভাই। এ কারণে চোরাকারবারিরা ষড়যন্ত্র করে কোস্টগার্ডকে দিয়ে সুপারী বাগানে অস্ত্র দিয়ে মিথ্যা মামলা সাজিয়েছে। শহিদ কোনক্রমে অবৈধ মাদক ও মানবপাচারের সাথে জড়িত নয়। যা তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে। মূলত শহিদকে উক্ত নৌঘাঁটের সভাপতি থেকে সরিয়ে দিতে পারলে মাদক, মানবপাচার, মিয়ানমারে পণ্য পাচার সুবিধাজনক হবে। তাই অস্ত্রসহ আটক দেখানো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দিয়ে ফাঁসানো হয়েছে। আমি বর্তমান সরকারের কাছে তদন্তপূর্বক মামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবী করছি।’ 



অপরদিকে ধৃত শহীদের স্ত্রী জেয়াসমিন করিম জোসনা ৩ সন্তানকে পাশে রেখে কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমার তিন সন্তান, কোনদিন দেখেনি স্বামী কোন অবৈধ কার্যক্রমে জড়িত ছিল। মূলত নৌঘাঁটের সভাপতি হওয়ার পর তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে চিহ্নিত চোরকারবারিরা। আমি সঠিক তদন্তের মাধ্যমে সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’ 


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন,কোস্টগার্ডের পক্ষ থেকে আসামীকে থানায় সোপর্দ করে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্থ করেন। ###

Tag
আরও খবর