কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় দিনমজুরের মৃত্যু



কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নুর হোসেন (৫৪) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে। 


সোমবার সন্ধা সাড়ে ৬টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কাশিপুর কলেজ মোড়- গংগারহাট পাকা সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।


নিহত নুর হোসেন ওই গ্রামের মৃত ছবিউদ্দিনের ছেলে।



স্থানীয়রা জানান, প্রতিদিনের মত নুর হোসেন একই গ্রামের পল্লী চিকিৎসক সত্য রায় এর বাড়ীতে দিনমজুরির কাজ করতে যান। সেখান থেকে ফেরার সময় সন্ধার দিকে বাড়ীর সামনের পাকা রাস্তা পাড় হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮ টার দিকে তার মৃত্যু হয়।


ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



আরও খবর