ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের হাতে আটক মো. শহীদ উল্লাহকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে টেকনাফের সি কোরাল রিসোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহীদ উল্লাহর পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শহীদ উল্লাহ একজন নিরীহ তৈল ব্যবসায়ী। তাকে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। কলেজ ছাত্র শাহিনুর রহমান বলেন, "শহীদকে ডেকে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে বাড়ি থেকে ৮০-১০০ ফুট দূরের সুপারী বাগান থেকে বস্তায় মোড়ানো অস্ত্র উদ্ধার দেখানো হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদকে অব্যাহতি দেওয়ার দাবি জানাই।"


মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় চোরাকারবারি মোয়াজ্জেম হোসেন ও আবদুল আমিনের বিরুদ্ধে শহীদ উল্লাহকে মুন্ডারডেইল নৌঘাটের সভাপতি নিয়োগ দেওয়ায় তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং ভুল তথ্য দিয়েছে।


শহীদ উল্লাহর স্ত্রী জেয়াসমিন করিম জোসনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামী কোনো অবৈধ কার্যক্রমে জড়িত ছিল না। নৌ-ঘাটের সভাপতি হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। মাদক কারবারিরা আমার স্বামীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দিয়েছিল, যা এখন বাস্তবায়িত হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি করছি।"


কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ জানান, শহীদ উল্লাহ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে ডাকাত দলের কাছে সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড শহীদ উল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে ১টি এ-৩ রাইফেল, ৮ রাউন্ড গুলি, এবং ১টি দেশীয় চাপাতি উদ্ধার করে। পরিবারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা পরিবারের সদস্যদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছি। তাদের অভিযোগ তাদের ব্যক্তিগত মতামত।"

Tag
আরও খবর