ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত বেড়ে ৯৩

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-09-2024 06:50:15 am

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেলেন’র আঘাতে স্থানীয় সময় রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত ৯৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। এর মধ্যে নর্থ ক্যারোলাইনাতেই মারা গেছে ৩৭ জন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় হতাহতদের সন্ধানে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।



এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এবং নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের ঘোষণা দিয়েছেন।


হেলেনের প্রভাবে প্রচণ্ড বাতাস আর বিরামহীন বৃষ্টিপাতের কারণে ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও টেনেসি অঙ্গরাজ্যে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে যায়, রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যায় এবং লাখ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


রোববার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রশাসক ডীন ক্রিসওয়েল বলেন, ‘আমরা পানি সরবরাহ ব্যবস্থাপনা অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, জরুরি পরিবহণ রুটগুলোসহ অনেক বাড়িঘর ধ্বংসের খবরও পাচ্ছি।’


স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী চরম আবহাওয়ায় কমপক্ষে ৯৩ জন মারা গেছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় ৩৭ জন, সাউথ ক্যারোলাইনায় ২৫ জন, জর্জিয়ায় ১৭ জন, ফ্লোরিডায় ১১ জন, টেনেসিতে দুইজন এবং ভার্জিনিয়ায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। তবে কর্তৃপক্ষ বলছে মৃতের সংখ্যা আরও বাড়বে।


নর্থ ক্যারোলাইনার পশ্চিমাঞ্চলে এখনও বন্যার সতর্কতা জারি রয়েছে। সেখানে থাকা একটি বাঁধ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।


মঙ্গলবার (১ অক্টোবর) পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের পরিচালক ক্যান গ্রাহাম। রোববারও প্রায় ২২ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটিয়েছেন বলে জানিয়েছে দেশটির একটি বিদ্যুৎ পর্যবেক্ষণ সংস্থা। এ ছাড়া আমেরিকান রেডক্রস পরিচালিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে হাজার হাজার লোক। সূত্র: এএফপি 

আরও খবর