রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া

বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজিবপুরে বাল্য বিয়ে,নিরাপদ ইন্টারনেট ব্যবহার,অপহরণ,ইভটিজিং,নারী নির্যাতন ও মাদক  সেবন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ,রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল বাংলাদেশ প্রেস ক্লাব রাজিবপুর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম সোনা সহ প্রমুখ।


এসময় স্কুলটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুড়িগ্রাম পুলিশ সুপার বলেন,দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তোমাদের নেতৃত্ব দিতে হবে।তোমাদের ভালোভাবে পড়াশোনা করে রাজিবপুরকে পরিবর্তনের মাধ্যমে আগামীতে এক সোনালী রাজিবপুর হিসেবে গড়ে তুলতে হবে এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়ে রাজিবপুর তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।


আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সম্প্রতি এক প্রতিযোগিতায় বিজয়ী হওয়া রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পুরুষ্কার তুলে দেওয়া হয়।


পরে বীরপ্রতীক তারামন বিবির পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ, তার বাসায় তাল গাছ রোপণ ও বালিয়ামারী বাংলাদেশ-ভারত বর্ডার হাট পরিদর্শন করেন।

আরও খবর