ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে অপহরণের ৫ দিন পর মুক্তিপণ দিয়ে ফেরত এলো আতিক

কক্সবাজারের টেকনাফে অপহরণের পাঁচদিন পর ১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে অপহৃত যুবক আতিক। তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি অবহিত নয় বলে জানিয়েছে পুলিশ।


সোমবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অপহৃত যুবককে ছেড়ে দেয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।


ভূক্তভোগী যুবক মোহাম্মদ আতিক (২২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া এলাকার আব্দু সালামের ছেলে।স্বজনদের দাবি, মোহাম্মদ আতিক অপহরণের পর দূর্বৃত্তরা স্বজনদের কাছে মোবাইল ফোনে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এক পর্যায়ে মুক্তিপণ আদায়ের পর সোমবার সন্ধ্যায় দূর্বৃত্তরা তাকে ছেড়ে দিয়েছে।


ভূক্তভোগী আতিকের বাবা আব্দু সালাম বলেন, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় মোহাম্মদ আতিক মোটর সাইকেল যোগে এক বন্ধুকে বাড়ী পৌঁছে দিতে যান। ফেরার সময় মোচনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পৌঁছলে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিন্মি করে রাখে। ওইদিন রাতে বাড়ী না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। পরদিন সকালে বিষয়টি স্বজনরা পুলিশকে অবহিত করেন।



‘এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে আমার ছেলে আতিককে ছেড়ে দিতে মুক্তিপণ দাবি করে। এসময় মুক্তিপণ না দিলে তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।’


তিনি বলেন, পুলিশকে অবহিত করার পর স্বজনরা সহ আতিককে উদ্ধারে মোচনী রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশে পাহাড়ী এলাকায় অভিযান চালায়। কিন্ত তার মিলেনি।


‘এক পর্যায়ে সোমবার দুপুরে দূর্বৃত্তদের সাথে রফাদফার পর ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। এরপর সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়।’


আব্দু সালাম জানান, দূর্বৃত্তরা আতিককে হাত-পা বেঁধে জিন্মি রেখেছিল। মুক্তিপণ আদায়ে দূর্বৃত্তরা তাকে মারধরও করেছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ফিরে আসার পর আতিককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


ওসি গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশ অপহৃত যুবককে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে। কিন্তু তার সন্ধান পাননি। সোমবার সন্ধ্যায় পুলিশের অভিযানের মুখে দূর্বৃত্তরা তাকে ছেড়ে দিয়েছে। তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি পুলিশ অবহিত নন বলে জানান তিনি।


ওসি জানান, ছাড়া পাওয়া মোহাম্মদ আতিক এখন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার ব্যাপারে তথ্য জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Tag
আরও খবর