ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর (স) আদর্শই একমাত্র পথ- মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার আওয়াজ সমাজের সর্বত্র আজ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে ছাত্র - জনতার আন্দোলন দেশের ক্ষমতার পটপরিবর্তন করেছে। বৈষম্যের কারণে দেশের মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। যার কারণে সমাজে অস্থিরতা, হানাহানি ও সংঘাতের পথ প্রশস্ত হয়ে পড়ে। এমনিতর প্রেক্ষাপটে আজ বেশি প্রয়োজন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর মূলনীতি অনুসরণ, অনুকরণ ও বাস্তবায়ন। আমরা যদি সত্যিকার অর্থে সমাজের প্রতিটি বৈষম্য দূর করতে চায় তাহলে রাসূলুল্লাহর আদর্শই একমাত্র পথ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে ১ অক্টোবর দুপুর ২ঃ৩০ টায় কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত "বৈষম্যহীন সমাজ গঠনে মহানবী স. -এর শিক্ষা " শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন কাদেরী, ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাওলানা হামিদুল ইসলাম। প্রধান অতিথি আরো বলেছেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র -জনতার রক্তের বিনিময়ে অর্জিত আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক বিভেদ ও সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে। প্রবন্ধ কার উপস্থাপিত প্রবন্ধে বৈষম্য হীন সমাজ গঠনে মহানবী স.-এর শিক্ষা তুলে ধরতে গিয়ে প্রবন্ধে বৈষম্যের রূপ, প্রভাব, কারণ ও বৈষম্য মুক্ত সমাজ গঠনে রাসূলুল্লাহর মূলনীতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরে সমাজ ও রাষ্ট্রে রাসূলুল্লাহর মূলনীতির চর্চা বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অধ্যক্ষ রহমত সালাম, শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি শহিদুল আলম বাহাদুর, সাবেক কক্সবাজার পৌরসভা মেয়র সরওয়ার কামাল, শহর সাংগঠনিক সেক্রেটারি দরবেশ আলী মু. আরমান, ছাত্র নেতা আলী হোছাইন, মুসা ইবনে হোছাইন প্রমূখ

Tag
আরও খবর