ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পূজার ছুটি সামনে রেখে কক্সবাজারে চলাচল করবে ৭টি বিশেষ ট্রেন

 ১৩ অক্টোবর রোববার শারদীয় দুর্গা পূজার সরকারি ছুটি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কক্সবাজারগামী যাত্রীর সংখ্যা অনেক বেশি। যার কারণে ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৭টি বিশেষ ট্রেন যাত্রী পরিবহন করবে। নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি বিশেষ এ সার্ভিসটি পর্যটন নগরী কক্সবাজারের যাতায়াত সেবা বৃদ্ধি ও রেলের রাজস্ব আয় বাড়াতে ভূমিকা রাখবে। 

২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার-ঢাকা ট্রেন সার্ভিস চালুর পর এই রুটে যাত্রীর সংখ্যা ধারণার চেয়েও বেশি। প্রতিটি ট্রেনই শতভাগ যাত্রী নিয়ে চলাচল করছে। এর আগেও ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় চাহিদা মেটাতে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস দিয়েছিল রেলওয়ে। অতীতের অভিজ্ঞতা ও যাত্রী চাপের প্রেক্ষিতে আগামী ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৭টি বিশেষ ট্রেন যাত্রী পরিবহন করবে। বিশেষ এ ট্রেনের ঢাকা থেকে প্রতিদিন ৫১৮ আসন এবং কক্সবাজার থেকে ৬৩৪ আসন থাকবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির পর দুর্গা পূজার ছুটির কারণে টানা তিনদিনের বন্ধ পাচ্ছে চাকরিজীবিরা। যার কারণে বর্ষার শেষ সময় ও শীতের আগমনের আগে পর্যটন নগরী কক্সবাজারের যাত্রী চাহিদা এমনিতে বেশি। টানা তিনদিনের ছুটির কারণে ১০ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজারের রাতের ট্রেনটিতে টিকিটের জন্য রেলভবনসহ রেলের প্রধান কার্যালয়গুলোতে চাহিদাপত্র, আবেদন জমা দিচ্ছেন যাত্রীরা। যাত্রী চাহিদা বিবেচনা করে রেলওয়ে বিশেষ ট্রেন সার্ভিসটি চালু করতে যাচ্ছে। এতে রেলওয়ে প্রতি ট্রিপে ৬-৭ লাখ টাকার রাজস্ব আয় করতে পারবে বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। 


টানা ছুটির প্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালাতে ১ অক্টোবর রেলওয়ের মহাপরিচালককে একটি প্রস্তাব দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক। চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রস্তাবটি মহাপরিচালকের কাছ থেকে অনুমোদন পেয়েছে জানিয়ে চিঠি দিয়েছেন রেলের উপ-পরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসী। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন শাখা ট্রেনটির শিডিউল ও টাইম টেবিল প্রণয়ন করেছে।

Tag
আরও খবর