চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

পীরগাছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

“দুর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”-এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন।

এসময় উপস্থিত ছিলেন পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল বাতেন, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, স্টেশন ফায়ার ফাইটার মকবুল হোসেন, এম নুরুন্নবী, জাহাঙ্গীর হোসেন, শাহিনুল ইসলাম, আতিকুর রহমান, ভেলু মিয়া, মিজানুর রহমান, ইউসুফ আলী ও মনিরুজ্জামান খন্দকার।

এর আগে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীনকে ফুলেল শুভেচ্ছা জানান স্টেশন অফিসার। ফায়ার ফাইটারদের সশ্রদ্ধ সালাম ও তাদের মহড়া পরিদর্শন করেন তিনি। এরপর জাতীয় সংগীতের সুরে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন।


আরও খবর