বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জ কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিগঞ্জ কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। কৃষকদল কৃষ্ণনগর ইউনিয়ন শাখার আয়োজনে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩ টায়  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.আব্দুস সাত্তার ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধন করেন।


জাকজমকপূর্ণ উদ্বোধনী খেলায় শেখ ইকবাল আলম বাবলুর পরিচালনায় কালিগঞ্জ উপজেলা ফুটবল একাদশ ও কুকরালি স্পোর্টিং ক্লাব এর মধ্যকার খেলাটি টান টান উত্তেজনায় গোলশুন্যে ভাবে নির্ধারিত সময় শেষ হলে, টাইব্রেকারের মাধ্যমে  ৩/১ গোলে কুকরালী স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক শামীম কবির সুমন, কৃষক দলের সাবেক আহবায়ক  আহসানুল কাদির স্বপন, কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কালিগঞ্জ উপজেলার যুব দলের যুগ্ন আহবায়ক রবিউল্লাহ বাহার, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আনোরুল কবির হালু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি একাংশের আহ্বায়ক আব্দুল আজিজ গাইন, সমাজ সেবক কে,এম রওশান আলী, ইউনিয়ন বিএনপির একাংশের সদস্য সচিব মহিউদ্দিন মোড়ল,যুগ্ন আহবায়ক  শহিদুল ইসলাম, রেজাউল করিম খান, আবুল কালাম গাজী, নুরুল হক প্রমুখ।

আরও খবর