আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সরকার ফায়ার সার্ভিস উন্নয়নে ব্যাপক কাজ করছেন: জিএসএম জাফরউল্লাহ

বর্তমান সরকার ফায়ার সার্ভিস উন্নয়নে ব্যাপক কাজ করছেন। ফায়ার সার্ভিসের জন্য কেনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। ফলে আরো বেশি আধুনিক ও যুগোপোযোগী হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেড়েছে কর্মদক্ষতা। গতকাল মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে অনুষ্ঠিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কালে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জিএসএম জাফরউল্লাহ এনডিসি।

তিনি আরো বলেন, বাংলাদেশের যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম। খুব দ্রুততম সময়ে তারা সাড়া দেয়। নিজের জীবন ঝুকি নিয়ে তারা মানুষের সেবা দিয়ে থাকেন। এসব সেবা দিতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অগ্নিকান্ড, নৌদুঘটনাসহ বিভিন্ন উদ্ধার কাজে কাজ করার সময় সহকর্মী প্রাণহারালেও অনান্যরা পিছিয়ে যায়না তারা কাজ শেষ করে ফিরে। যার অন্যতম ঘটনা হলো চট্টগ্রামের সিতাকুন্ডের ঘটনা। এখানে সর্বোচ্চ সংখ্যক ফায়ার ফাইটার প্রাণহানীর ঘটনা ঘটলেও অন্যান্য ফায়ার ফাইটাররা নিজেদের জীবনের ঝুকি নিয়ে কাজ করে গেছেন।

তিনি বলেন, বর্তমান সরকার ঘোষনা দিয়েছেন প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন হবে। বড় যেসমস্ত উপজেলা সেগুলোতে প্রয়োজনে দুটি করে ফায়ার স্টেশন হবে। এতে মানুষ আরো বেশি সেবা পাবে। বর্তমানে স্বেচ্ছায় শ্রম দিয়ে এগিয়ে এসেছে মানুষ। তৈরি হয়েছে ভলেন্টিয়ার। যা অত্যান্ত গর্বের ও যুগোপযোগী। বক্তব্য শেষে বেলুন উড়িয়ে সপ্তার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জিএসএম জাফরউল্লাহ এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ অত্র স্টেশনের কর্মকর্তা, কর্মচারী, সাবেক কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাঠ কমান্ডার ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাশেদুর রহমান।

Tag
আরও খবর