রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় শারদীয় দূর্গাপুজা উদযাপন কমিটি গঠিত


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় শারদীয় দূর্গাপুজা উৎসব মূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা শারদীয় দূর্গাপুজা উদযাপন কমিটি-২০২৪ গঠন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেনের সভাপতিত্বে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমেদ। উপজেলা জামায়েত ইসলামীর আমীর আ.স.ম শাহারিয়ার চৌধুরী ও হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে আলোচনা করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা শারদীয় দূর্গাপুজা উদযাপন কমিটি গঠন করে সভায় উপস্থাপন করেন। সর্বসম্মতিতে আসন্ন দূর্গাপুজা উদযাপনের জন্য এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ দাশকে আহবায়ক, অধ্যাপক সমীর কান্তি দাশ ও প্রধান শিক্ষক বিমল কান্তি শীলকে যুগ্ম আহ্বায়ক, রনজিৎ কুমার দাশকে সদস্য সচিব ও জহরলাল দাশকে যুগ্ম সদস্য সচিব করা হয়।

এছাড়া ডা. রাজিব সেন, বন্ধন সরকার, ডা. ধীমান শীল,ডা. শংকর কুমার দাশ, সজল শীল, ডা. বাসুদেব চক্রবর্তী, নিকাশ শীল, চন্দন দাশ, রুপম দাশ, শংকর দাশ, দুর্জয় পাল, চয়ন শীল, সুধীর দাশ, মাস্টার মনেতোষ দাশ, পরিমল নাথ, জগদীশ চন্দ্র শীল, সুজিত দেব নাথ, ভোলা দেবনাথ, প্রসেনজিৎ দাশ, রতন দাশ,রূপন দাশ, প্রদীপ শীল, নয়ন দেবনাথ, রিপন দেবনাথ, বিকাশ দাশ, রাতন দাশ, সৃজন দাশকে সদস্য করা হয়েছে। 

উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন জানান, কুতুবদিয়া পুজা উদযাপন পরিষদের দুই পক্ষের সাথে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা করে ২০২৪ সালের শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য শারদীয় দূর্গাপুজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী ডিসেম্বরে জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী উপজেলা পুজা উদযাপন পরিষদের কমিটি গঠন করার বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

Tag
আরও খবর