ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

পাবিপ্রবি ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ


 পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রলীগ নেতাকে বহিরাগত কয়েকজন যুবক তুলে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। ঐ ছাত্রলীগ নেতার নাম জহির রায়হান, তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


রোববার (৬ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। 


ভুক্তভুগী ছাত্রলীগ নেতার বন্ধুদের অভিযোগ, বিকেল সাড়ে চারটায় জহির রায়হান পরীক্ষা দিয়ে মেসে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় গেট থেকে অটোতে ওঠেন। অটো ক্যালিকো কটন মিল এলাকায় গেলে সেখান থেকে তাকে কয়েকজন যুবক মটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে লাঠি, হক স্টিক দিয়ে হাতে, পায়ে, পিঠে মারধর করা হয়। পরে তার বাসায় ফোন দিয়ে বিকাশে দশ হাজার টাকা এনে এবং তার স্মার্ট ফোন নিয়ে তাকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছেড়ে দেওয়া হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে পাবনা সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

ভুক্তভোগী ছাত্রলীগ নেতার সহপাঠীরা আরো জানান, ওকে কারা মারধর করেছে তাদেরকে ও চিনতে পারেনি। তবে মারধরের সাথে ক্যাম্পাসের কারো সংশ্লিষ্টতা আছে বলে ও মনে করে। কারণ গত বুধবার ক্যাম্পাস গেটে ক্যাম্পাসেরই কয়েকজন ওকে মারধর করে ছেড়ে দেয়। তারা তাকে আর ক্যাম্পাসে না আসার জন্য হুশিয়ারি দেন।


ভুক্তভোগী ছাত্রলীগ নেতা জহির রায়হান বলেন, ‘বিকেলে আমার সাথে কি হয়েছে এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছিনা। এ নিয়ে আমি কিছু বললে ওরা আমার আরো বড় ক্ষতি করবে। আমার জীবন এই মুহূর্তে হুমকির মুখে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি।’


এই ঘটনা ঘটার পরে পাবনা সদর হাসপাতালে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা জহির রায়হানকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক এবং বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ।


সেখানে প্রক্টর ড. কামরুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘যেই ঘটনা ঘটেছে সেটা মোটেও কাম্য নয়। তবে এই ঘটনা কারা ঘটিয়েছে সে আমাদের বলতে পারেনি। আমরা তাকে আগামীকাল লিখিত দেওয়ার জন্য বলেছি। লিখিত দিলে আমরা তদন্ত কমিটি করে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করবো। আর তার নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।’


Tag
আরও খবর