মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

খারাপ ধারণা থেকে বাঁচা কাম্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2024 03:34:52 am

ইসলাম মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করার নির্দেশ দেয়। কেননা মানুষের প্রতি মানুষের ভালো ধারণা ভ্রাতৃত্ববোধ তৈরি করে। পরস্পর দূরত্ব কমিয়ে কাছাকাছি নিয়ে আসে। আর মন্দ ধারণায় তৈরি হয় এর উল্টো চিত্র। তৈরি হয় মানুষের সঙ্গে মানুষে শত্রুতা ও দূরত্ব। খারাপ ধারণা বেশিরভাগ সময় মানুষকে অন্যায় ও অপকর্মের দিকে ধাবিত করে। তাই ইসলাম অন্যের প্রতি খারাপ ধারণা পোষণ করতে নিষেধ করে। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সুন্দর ধারণা পোষণ করা ইবাদতের অংশ।’ (আবু দাউদ)


খারাপ ধারণার কুফল সম্পর্কে সর্বদা সজাগ থাকতে ইসলাম নির্দেশ দিয়েছে। খারাপ ধারণা পোষণকারী ব্যক্তিরা হিংসা-বিদ্বেষ ও দ্বন্দ্ব-কলহে ইন্ধন জোগায়। তাই হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। (সহিহ বুখারি)


মানুষ সম্পর্কে খারাপ ধারণা মানুষকে বিপথে পরিচালিত করে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমরা ধারণা করেছিলে যে, রাসুল ও মুমিনরা তাদের বাড়িঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না এবং এ ধারণা তোমাদের জন্যে খুবই সুখকর ছিল। তোমরা মন্দ ধারণার বশবর্তী হয়েছিলে। তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায়। (সুরা ফাতহ ১২)


জ্ঞানীদের ওপর আবশ্যক হলো অন্য মানুষ সম্পর্কে মন্দ ধারণা থেকে নিজেকে পূর্ণভাবে মুক্ত রাখা। যে অন্য মানুষ সম্পর্কে মন্দ ধারণা করে, তার অন্তর মরে যায়, আত্মিক অশান্তি বেড়ে যায় এবং তার অন্যায় কাজও বেড়ে যায়।


হজরত রাসুলুল্লাহ (সা.) মানুষের দোষ ও ছিদ্রান্বেষণ করতে নিষেধ করেছেন। তিনি মানুষকে নিজ নিজ দোষ সংশোধনে আত্মনিয়োগ করতে উৎসাহিত করেছেন। আল্লাহর কাছে যেসব কথাবার্তার মূল্য নেই, তা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যারা মুখে ইমান এনেছ, অথচ এখনো অন্তরে ইমান আনয়ন করোনি, তোমরা মুসলিমদের নিন্দা করো না, তাদের ছিদ্রান্বেষণ করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে, আল্লাহ তার দোষ অনুসন্ধান করেন। আর আল্লাহ যার দোষ তালাশ করেন, তাকে তার নিজ বাসগৃহেই অপদস্থ করেন। (সুনানে আবু দাউদ)