জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ? বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, দুই ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ২ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার; গ্রেপ্তার ২ পবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে দুই দফা অভিযান: ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীতা‌‌ নির্ধারণে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে পূজা মণ্ডপের ব্যানার ছিঁড়ায় মানসিক প্রতিবন্ধি আটক

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-10-2024 09:19:29 am

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় পূজা মন্ডপের জন্য নির্মিত গেইটের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর চারটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শাহ মখদুম কলেজের সামনে (তালাইমারি রোড সংলগ্ন) এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম নাম দেল মোহাম্মদ (৬০)। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ তশোপাড়া এলাকার লাহারের ছেলে। তবে তিনি মানসিক প্রতিবন্ধি বলে জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ জানায়, পূজা মন্ডপের জন্য নির্মিত গেইটের ব্যানার ও কাপড় ছিঁড়ে দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন দেল মোহাম্মদকে ধাওয়া করে। পরে আলু পট্টি মোড় এলাকায় ধরে মারধর শুরু করে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।১০-১৫ মিনিট পরে জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা করা হয়। একপর্যায়ে তিনি তার নাম দেল মোহাম্মদ (৬০) বলে জানান।

তাৎক্ষণিক সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ, বিজিবি সেনাবাহিনী দল উপস্থিত হয়। পূজা কমিটি ও স্থানীয় লোকজন তাকে পুলিশ বিজিবি সেনাবাহিনীর হাতে তুলে দেন।পরে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদের উপস্থিতিতে মন্দির কমিটির নিকট লিখিত নিয়ে আটক ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ওসি মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেল মোহাম্দমকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাকে সুস্থ মস্তিস্কের মনে হয়নি। তিনি বলেন, কথাবার্তা বেশ অসংলগ্ন মনে হচ্ছে । প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তার মানসিক কোন সমস্যা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

আরও খবর