ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

কক্সবাজারে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার: র‌্যাবের অভিযান

কক্সবাজারের কলাতলী বীচ এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করা চক্রের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫। 


বুধবার (১০ অক্টোবর) রাতে ডলফিন মোড় সংলগ্ন একটি হোটেল থেকে এদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) মো.কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 


র‍্যাব জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটিতে কক্সবাজারে আগত পর্যটকদের টার্গেট করে ছিনতাই, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলো একটি সংঘবদ্ধ চক্র। এমন খবর পেয়ে এ বিষয়ে তদন্ত শুরু করে র‌্যাব, এবং পরে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন: মোঃ নুরুচছফা (২৬), মোঃ রুবেল (২০), মাহমুদুল হাসান (২০), মোঃ আয়াছ (১৯), মোঃ রমজান (২০), এবং মোঃ রফিক (১৯)। তাদের কাছ থেকে ৩টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি লোহার শাবল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা পর্যটকদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই করতো এবং অনেক ক্ষেত্রে তাদের আটকিয়ে মুক্তিপণ আদায় করতো।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর