ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে কোরআন তিলাওয়াত ও আযান প্রতিযোগিতা

জয়পুরহাটের ক্ষেতলালে স্বেচ্ছাসেবী সংগঠন "তরুণ মানব কল্যাণ সংস্থার" আয়োজনে পবিত্র কুরআন তিলাওয়াত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 


১২ (অক্টোবর) শনিবার সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তরুণ মানব কল্যাণ সংস্থার সভাপতি শাহিনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম।


তরুণ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা এস.এম. কায়কোবাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, উপজেলা ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম, জয়পুরহাট ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার এরশাদুল আলম, ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রভাষক নাফেউল হাদী মিঠু, পৌর জামায়াতে ইসলামের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।


উল্লেখ্য, তিলাওয়াত ও আযান প্রতিযোগিতা "ক", "খ", ও "গ" তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের বিজয়ী নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসেবে দায়িত্বে ছিলেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সরোয়ার হোসাইন, ক্ষেতলাল খোশবদন জিইউ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আবদুল জলিল, উপজেলা পরিষদ মসজিদের ইমাম রুহুল আমিন প্রমুখ। 


দুই ক্যাটাগরির এই প্রতিযোগিতা শেষে ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন বিশেষ অতিথিবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন, তরুণ মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নূর ইসলাম, প্রভাষক আনোয়ারুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নয়ন আলী মন্ডল, মাদ্রাসা শিক্ষক আঃ মোমিন, জামায়াত নেতা আবদুল করিমসহ তরুণ মানব কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারণ জনতা।

আরও খবর