রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

‘হাসিনার ট্রাভেল ডকুমেন্টে ভারত-বাংলাদেশ সম্পর্ক অবনতি ঘটবে না’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-10-2024 01:21:12 pm

শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্টস দিয়েছে ভারত। তবে এ ঘটনায় বাংলাদেশ-ভারতের সম্পর্কের অবনতি হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী সেবা সংঘে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন। 

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। ইতোমধ্যে তার ভিসার মিয়াদ শেষ। লাল পাসপোর্টও বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ট্রাভেল ডকুমেন্টস যেকোনো দেশ ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই। যদি আদালত শেখ হাসিনাকে হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আমাদের মধ্যে বিদ্যমান সম্পর্ক বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার। ভারত যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের দরকার।

পূজা উদযাপন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পূজা উদযাপন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। ছোটো-খাটো ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আশা করি, বাকি দিনগুলোতেও সুষ্ঠুভাবে পূজা উৎযাপন সম্পন্ন হবে।

আরও খবর