রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত


মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া।


"প্রতিবাদের সুরে-মাদক থাকবে দূরে"মাদককে না বলুন জীবনকে সুস্থ রাখুন, মাদক মুক্ত ঘিলাছড়ি চাই এই প্রতিপাদ্যে মাদক প্রতিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ অক্টোবর ২০২৪) সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এলাকার জনসাধারণের অংশ গ্রহণে মাদক বিরোধী র‍্যালী শুরু হয়ে বেড়িবাঁধ, মুখবন্ধ, নাপিত পাড়ার সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়। 

র‍্যালী শেষে স্কুল মাঠে সংগঠনের সভাপতি খোরশেদ আলম খোকনের  সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আদনান। 

সংগঠনের সাধারণ সম্পাদক নেছারুল ইসলামের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার জামাল উদ্দিন, বিসিক কর্মকর্তা মোঃ খোরশেদ আলম,  কুতুবদিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব জহরলাল দাশ, মসজিদের ইমাম নুরুল আলম কুতুবী, ঘিলাছড়ি কমার্শিয়াল এসোসিয়েশনের সভাপতি সালমান উদ্দিন রাসেল, সংগঠনের পক্ষে ফখরুল হাসান রাফি, আহছান হাবিব জুয়েল, রবিউল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। গ্রামে গ্রামে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের চিহ্নিত করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান। এসময়, এলাকার যুবক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর