সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ


মো.আজিজুলহক আজিজ কুতুবদিয়া 

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। রোববার(১৩অক্টোবর ২০২৪) দুপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহয়তায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়।

বেঞ্চ বিতরণের পূর্বে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন। 

এতে উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা, ধূরুং আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোরশেদুল আলম, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুছ উপস্থিত ছিলেন।  

জাইকা’র অর্থায়নে উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ ১১৮ জোড়া, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ৫০ জোড়া, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা ৬০ জোড়া, ধূরুং আদর্শ স্কুল এন্ড কলেজ ৫০ জোড়া, ছমদিয়া আলিম মাদ্রাসা ৩০ জোড়া, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয় ৩০ জোড়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩০ জোড়া, নুরানিয়া বালিকা দাখিল মাদরাসা ২৫ জোড়া, বিয়াম ল্যাবরেটরি স্কুল ২৭ জোড়াসহ মোট ৪২০ জোড়া প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করেন।

Tag
আরও খবর