ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

বড়লেখায় পরিবহন শ্রমিকদের নিয়ে নিসচার সচেতনতামূলক সমাবেশ

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে উপজেলা ট্রাক-ট্যাংক লরী, কভার্ডভ্যান, পিকাআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে জন-সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অন্তর্ভুক্ত ১৩'তম কর্মদিবসে এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

রবিবার (১৩ অক্টোবর) রাত ৮ টায় উপজেলা ট্রাক-ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন শ্রমিক ইউনিয়ন সভাপতি ছায়ফুর রহমান খলকু, সাধারণ সম্পাদক জাবের উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউনুছ মিয়া, নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, গোলাম কিবরিয়া, উদযাপন কমিটির সদস্য সচিব জমির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্য ছাদিকুর রহমান, এহসান আহমদ, শাহাব উদ্দিনসহ পরিবহন চালকবৃন্দ। 

শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই। সড়কে চলাচলের সময় সবসময় মনোযোগ সহকারে চলাচল করতে হবে। দৈনিক নির্দিষ্ট সময় ব্যতিত অতিরিক্ত সময়ে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো যাবে না তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। সড়ক দুর্ঘটনা রোধে নিসচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, দীর্ঘদিন ধরে নিসচা সড়কে শৃঙ্খলা ফিরাতে যে কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়।

আরও খবর