ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রৌমারী সীমান্তে বিজিবির হাতে আটক ৮ বাংলাদেশি


অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


মঙ্গলাবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ। 

এর আগে একই দিন ভোররাতে উপজেলার মোল্লার চর সীমান্তের পিলার ১০৬১-৩ এস এর ফকিরপাড়া এলাকা থেকে  তাদের কে আটক করা হয়। 

 

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৬), একই উপজেলার সন্ন্যাসী গ্রামের মৃত হাশেম মল্লিকের ছেলে জামাল মল্লিক (৬৮), হুগতপাতি গ্রামের বারেক সিকদারের ছেলে জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের আব্দুর রশিদের ছেলে রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩), শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে রাসেল (৩২), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের সোবহান হোসেনের ছেলে ফরহাদ (৩৫), খাটিয়ামারী গ্রামের মৃত আলহাজ নঈম উদ্দিনের ছেলে  জাকিরুল হক (৪৫)।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে কাজের জন্য যান তারা।  

 

মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ভোররাতে টহলরত অবস্থায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পাই তারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এঘটনার পর সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে।  

 

এবিষয়ে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ জন বাংলাদেশীকে আটক করে বিজিবি। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করেছে। আগামীকাল বুধবার তাদেরকে কোর্টে প্রেরন করা হবে।








আরও খবর