ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে বণিক সমিতি ও ত্রী-হুইলার চালকদের সাথে নিসচা'র জনসভা অনুষ্ঠিত

সড়কের বিশৃঙ্খলা ও দুর্ঘটনারোধকল্পে আজিমগঞ্জ বাজারে বণিক সমিতি এবং সিএনজি চালকদের সাথে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির আজ ১৫ তম কার্যদিবসে সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় আজিমগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনারোধে এই জনসভায় বণিক সমিতি, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও পরিবহন চালক উপস্থিত ছিলেন। 


নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি ও মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন আজিমগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি মো. তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, গোলাম কিবরিয়া, উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সিএনজি পরিচালনা কমিটির ম্যানেজার শাহিন আহমদ, নিসচার দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যকরী সদস্য আশফাক আহমদ, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ প্রমুখ। 


সভায় বক্তারা বলেন, দুর্ঘটনারোধে চালকদের সচেতনতার কোনো বিকল্প নেই। তার পাশাপাশি যাত্রীদেরও বিশেষ ভূমিকা পালন করতে হবে। অনেক সময় দেখা যায় সিএনজির ডান পাশ দিয়ে যাত্রীরা উঠানামা করেন যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনারোধে সিএনজির ডানপাশ বন্ধ করণ করলে সেটা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। বণিক সমিতিও স্থানীয়ভাবে সড়কে শৃঙ্খলায় বিশেষ ভূমিকা রাখতে পারেন এবং সচেতনতা বিষয়ে চালকদের বিশেষভাবে সতর্ক করে দেয়া হয়।

আরও খবর