ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নেপালি শিক্ষার্থী মিস্টার দেব, বশেমুরবিপ্রবির একজন খোলা মাঠের ব্যায়াম প্রশিক্ষক

দেব দিলওয়ালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেপালি শিক্ষার্থী দেব দিলওয়ালা। ডাক নাম মিস্টার দেব। ব্যায়াম করতে ভালোবাসেন। নিজে প্রতিদিন ব্যায়াম করেন। গোপালগঞ্জে শহরের একটি জিমনেসিয়ামে ভর্তিও হয়েছিলেন। কিন্তু মন টেকে নি। বিশ্ববিদ্যালয়ে ব্যায়াম অনুশীলন করবেন, তারই বা উপায় কোথায়। ক্যাম্পাসে জিমনেসিয়ামই তো নেই। 


প্রথমে ক্যাম্পাসের একটি নীরব জনশূন্য জায়গা দেখে শুরু করছিলেন একাই ব্যায়াম করা। তার দেখাদেখি কিছু বন্ধু যোগ দেন তার সাথে ব্যায়াম করতে। ধীরে ধীরে তার প্রশিক্ষণ পরিচিত হতে থাকে। এখন বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ের পাশে নবনির্মিত টিচার্স কোয়ার্টারের সেপটিক ট্যাংক টাকেই জিমনেসিয়াম বানিয়ে নিয়মিত চলছে বাঙালী-নেপালী শিক্ষার্থীদের মিলে মিশে ব্যায়াম অনুশীলন। বাঙালী- নেপালি সব মিলে প্রায় ২০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন মিস্টার দেব।


এমন খোলা মাঠে প্রশিক্ষণ করাতে কেমন লাগে জানতে চাইলে মিস্টার দেব বলেন " এখানে জিমনেসিয়াম নেই, অনেক কিছুরই স্বল্পতা রয়েছে। তাই বলে ব্যায়াম তো আর থেমে থাকতে পারে না। তাই বানিয়ে নিয়েছি অস্থায়ী ব্যায়ামাগার। প্রতিদিন চালিয়ে নিচ্ছি ২০ জনের ব্যায়াম অনুশীলন।"


খোলা মাঠের এই অস্থায়ী জিমনেসিয়ামে ব্যায়াম করা এক শিক্ষার্থী রাকেশ যাদবের কাছে ব্যায়ামের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন "আমাদের ক্লাস পরীক্ষা এখন অফ রয়েছে, বেশির ভাগ শিক্ষার্থীই ডিপ্রেশনে। ব্যায়াম ডিপ্রেশন কমানোর ভালো একটা মাধ্যম। তাই প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করছি৷ বন্ধু দেব অনেক ভালো ট্রেইনিং করাচ্ছে আমাদের।"


প্রসঙ্গত মিস্টার দেব প্রশিক্ষণ দিতে কোন অর্থ নেন না।

Tag
আরও খবর