৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় 

কিশোরগঞ্জের হোসেনপুরে নবনিযুক্ত  জেলা প্রশাসকের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে  ও সঞ্চালনায়  মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ উজ্জল হোসাইন উজ্জল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা বিএনপি র আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্মআহ্বায়ক মনিরুল ইসলাম রাজন, এ্যাডভোকেট মাজহারুল ইসলাম,  মোহাম্মদ শফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম,  সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান,  উপজেলা জামায়াতে ইসলামী আমির আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা ইমাম ওয়ালামা পরিষদের সভাপতি মাওলানা নাজমুল হক ফয়সাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল ইমরান, রিপন রাজ প্রমুখ।

 উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে  অগ্রগতির বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণের সাথে  এ সকল বিষয়ে মতবিনিময় করেন।  

জেলা প্রশাসক ফৌজিয়া খান  আইন শৃঙ্খলা রক্ষা পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে সর্তক করে বলেন; কেহ অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে সে যে দলেরই হোক না কেন।


আরও খবর