ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

ডিজেলের দাম বৃদ্ধিতে মৎস্য খাতে ভোগান্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2022 11:32:04 pm

ফাইল ছবি


 নিউজ ডেস্ক :


অনেক দিন ধরেই ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচয়টি মলিন। সম্প্রতি ডিজেলের দাম বাড়ায় আরও বাড়তে যাচ্ছে বাঙালির খাবারের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেই মাছের দাম। মাছ আহরণের খরচ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়বে মানুষের ক্রয়ক্ষমতায়। এতে মাছের বাজারে সংকট তৈরি হতে পারে। আর তাতে কর্মসংস্থান হারাতে পারেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।


মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেট অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মাহাতাব উদ্দিন বলেন, ‘মাছ আহরণের ক্ষেত্রে এখন শুধু ডিজেলের পেছনেই খরচ বেড়েছে ৪২ শতাংশ। এই হিসাবে মাছের দামও ৪২ শতাংশ বেড়ে যেতে পারে। কারণ মাছের দাম না বাড়লে জাহাজমালিকেরা লোকসানে পড়বেন। তখন তাঁরা মাছ আহরণ বন্ধ করে দেবেন। এতে বাজারে মাছের সংকট তৈরি হবে।


প্রতিবছর গড়ে বঙ্গোপসাগর থেকে সাড়ে ৫ লাখ মেট্রিক টন মাছ আহরণ করা হয়। এর মধ্যে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের অধীনে থাকা ২৬৩টির মতো স্টিল বডির ট্রলার দেড় লাখ মেট্রিক টন (প্রায় ১৬ শতাংশ) আহরণ করে। বাকি ৪ লাখ মেট্রিক টন মাছ ৬৭ হাজার মেকানাইজ ও নন-মেকাইনাজ নৌকা আহরণ করে। এসব মাছ ধরার ট্রলারে কাজ করেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ। তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রলারমালিকেরা মাছ আহরণ বন্ধ করে দিলে এদের অনেকেই চাকরি হারাতে পারেন।


জানা গেছে, লাইসেন্সধারী ৪১ মিটার দৈর্ঘ্যের মাছ ধরার ট্রলারগুলো ১ হাজার ৮০০ থেকে ২ হাজার পাওয়ার হর্সের মোটর দিয়ে চালানো হয়। প্রতিটি জাহাজে গড়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এখন এসব জাহাজে প্রতিদিন তেল খরচ বেড়ে যাবে ১ লাখ ৭৫ হাজার টাকা। ২০ দিনের এক বয়েজে বাড়তি খরচ হবে ৩৪ লাখ টাকা।


শাহ আজিজ ডিপ সি ফিশিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান বলেন, ‘বাসের ক্ষেত্রে তেলের দাম বাড়লে সরকার নতুন করে ভাড়া নির্ধারণ করে। কিন্তু নৌ-খাতে সরকারের কোনো নির্দেশনা নেই। এখানে মাছের দাম নির্ভর করে ফিশ পার্টির ওপর। অকশনে তারা যে দাম দেয়, সেই দামে জাহাজমালিকদের মাছ বিক্রি করতে হয়। এখন যে খরচ বেড়েছে, মাছ বিক্রির সময় আমরা সেই হিসাবে দর না পেলে আমাদের মাছ আহরণ বন্ধ করে দিতে হবে। লোকসান দিয়ে তো কেউ মাছ আহরণ করবে না।’


জানতে চাইলে বিএমএফএ সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মাছ আহরণের ক্ষেত্রে ৭০ শতাংশ ব্যয় হয় তেলের দাম পরিশোধে। তেলের দাম বাড়ার কারণে মাছের দাম দ্বিগুণ হতে হবে। দ্বিগুণ না হলে আমাদের টিকে থাকার সুযোগ নেই। তাই সরকারের কাছে আমাদের দাবি, এ খাত বাঁচিয়ে রাখতে ভর্তুকি দেওয়া উচিত। ভর্তুকি না দিলে অনেক ট্রলারমালিক এ ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবেন।

আরও খবর