আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার দেশের সাংবাদিকতার অন্যতম সংকট‌: প্রেস সচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-06-2025 01:10:34 pm

গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার আজ বাংলাদেশের সাংবাদিকতার অন্যতম সংকট বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি গণমাধ্যমের দায়িত্ববোধ, জবাবদিহি এবং ভুয়া সংবাদের ভয়াবহতা নিয়ে খোলামেলা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


স্ট্যাটাসে তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার আজ বাংলাদেশের সাংবাদিকতার অন্যতম সংকট। সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলো প্রায়ই গুরুতর ভুল করে, অথচ সংশোধনের কোনো উদ্যোগ নেয় না। কেবলমাত্র চাপ কিংবা যোগাযোগের পর সামান্য কিছু সংশোধন আনা হয়।”


তিনি জানান, গতকাল (৪ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিয়ে একটি বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে সংশোধনের চেষ্টা করতে হয়েছে। তার ভাষায়, “আমরা স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরেও বহু সংবাদমাধ্যম সেই ভুয়া প্রতিবেদন সরাতে দ্বিধা করে এবং অধিকাংশই দুঃখপ্রকাশ করে না। অথচ সেই ভুল খবর এমন পর্যায়ে পৌঁছে যায় যে, ভারতীয় গণমাধ্যমগুলো পর্যন্ত আমাদের অন্তর্বর্তী সরকারকে ‘পুনর্লিখনের নীতি’ (revisionist agenda) অনুসরণ করার অভিযোগ তোলে।”


স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, একই দিন “মানবিক করিডোর” বিষয়ে একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম মারাত্মক অনুবাদগত ভুল করে। প্রেস সচিব জানান, “আমরা বারবার বলেছি যে, কোনো করিডোর প্রস্তাব করা হয়নি। তবুও ভুল অনুবাদের মাধ্যমে একজন জাতিসংঘ কূটনীতিকের মুখে মিথ্যা বক্তব্য জুড়ে দেওয়া হয়। এতে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং একজন বর্ষীয়ান রাজনীতিক সেই ভুল তথ্যের ভিত্তিতে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন।” পরবর্তীতে সেই সংবাদমাধ্যমটি চুপিসারে প্রতিবেদন সংশোধন করলেও শুরুতে কোনো সংশোধনী কিংবা দুঃখপ্রকাশ প্রকাশ করেনি, ফলে ভুলটি অনেকেই ধরতে পারেননি। তিনি জানান, “রাত ১২টায় আমাকে ডয়চে ভেলে বাংলা বিভাগকে আলাদাভাবে মনে করিয়ে দিতে হয়েছে সংশোধনের জন্য।”


শফিকুল আলম বলেন, “ভুয়া সংবাদের বিস্তার এখন এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, তা মোকাবিলায় কমপক্ষে ২০০ সদস্যের একটি পৃথক টিম প্রয়োজন। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো—বিশিষ্ট ব্যক্তি, বিশ্লেষক ও রাজনীতিকরাও যাচাই না করে ভুল তথ্য ছড়াচ্ছেন।”


তিনি আরও সতর্ক করেন, “ভুয়া সংবাদের রয়েছে বাস্তব ফলাফল। যেমন, ২০১৭ সালে রোহিঙ্গা গণহত্যায় বিভ্রান্তিকর তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এমনকি, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পেছনেও ‘ডাল-ভাত কর্মসূচি’ ঘিরে গুজবের প্রভাব ছিল। বিশ্বজুড়েই মিথ্যা তথ্য সংখ্যালঘুদের ওপর সহিংসতা উসকে দিয়েছে, ভারতের মতো দেশে এ চিত্র আরও স্পষ্ট।”


তিনি পশ্চিমা বিশ্বের উদাহরণ দিয়ে বলেন, “সেখানে মিথ্যা তথ্য ছড়ালে গণমাধ্যমগুলোকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। যেমন, ফক্স নিউজ ২০২০ সালের মার্কিন নির্বাচনের বিষয়ে ভুয়া তথ্য ছড়ানোর জন্য ৭৮৭.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে। কিন্তু বাংলাদেশে ঠিক তার উল্টো চিত্র। পরিচিত টিভি আলোচকরা প্রায়ই যাচাই না করেই সেলিব্রেটি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে ভুল তথ্য পরিবেশন করেন, এবং শাস্তির অভাবে কেউই দায়িত্বশীলতা দেখায় না।”


শেষে প্রেস সচিব লিখেন, “যখন মিথ্যা বলার জন্য কোনো শাস্তি থাকে না, তখন সত্য যাচাইয়ের আগ্রহও মরে যায়।”

আরও খবর