নগদ টাকার লেনদেনের ঝুঁকি কমাতে পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন ‎প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক সহ শিক্ষককে হয়রানির অভিযোগ শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সিতেশ রঞ্জন দেবের মৃত্যু, এমপি মুজিবুর রহমানসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার, বন বিভাগের সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপন জামালপুরে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ শ্রীমঙ্গলে ব্যাংকে ডেকে নিয়ে বিকাশ এজেন্টের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ আদমদীঘিতে লাইসেন্সবিহীন স-মিল পরিচালনা করায় ৪ মালিককে জরিমানা পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড মাদারীপুর ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার। চৌদ্দগ্রাম যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা সাতক্ষীরা বিএনপি কার্যালয় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দুই কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাস সিডস প্রকল্পের আয়োজনে শেরপুর জেলার সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের হাতিআগলা এলাকায় আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হাতিআগলা স্বেচ্ছাসেবী যুব উন্নয়ন সংগঠন, মোল্লাপাড়া গোলাপ কিশোরী সংলাপ কেন্দ্র এবং হাতিআগলা সূর্যমুখী কিশোরী সংলাপ ফোরামের সদস্যদের অংশগ্রহণে কুসুমহাটি জমশেদআলী মেমোরিয়াল কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসি আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস সিডস প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ ওসমান গনি, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ আলিয়া বেগম এবং কারিতাস সিডস প্রকল্পের মাঠ সহায়ক রনু নকরেক। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে দেশীয় বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা পরিবেশ রক্ষা ও সবুজায়ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag
আরও খবর