দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কোরআন শরীফের সবক ও দোওয়া অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর কোরআন শরীফের প্রথম সবক ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের পর উত্ত মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ২২ জন শিক্ষার্থীর   কোরআন শরীফের প্রথম সবক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের কুরআন শরিফের প্রথম সবক প্রদান করেন বিশিষ্ট  ইসলামী আলোচক খেলাফত মজলিসের অভয়নগর থানা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান। 

জুম্মার নামাজের আগে থেকে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান মুসলমানেরা কোরআন শরীফের সবকের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হতে থাকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাও সাজ্জাদুর রহমান, মুফতি ইখতিয়ার হোসেন, হাফেজ আহমদ, হাফেজ আব্দুর রহিম, হাফেজ মাহমুদুল হাসান, মাও: মিজানুর রহমান, হাফেজ ইব্রাহিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও  রাজনীতিবিদ মো: আশ্বাবুর রহমান মোল্যা।অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাও: আজিম উদ্দিন।তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই মাদ্রাসাটিতে এতিম, অসহায় সহ আবাসিক/অনাবাসিক  প্রায় দুইশত শিক্ষার্থী রয়েছে।সকলের সহযোগিতা ও দোওয়া প্রার্থনা করেন, এছাড়া  মাঝে মধ্যে মাদ্রাসায় আসবে এবং সকল প্রকার খোঁজ-খবর ও সঠিক তথ্য রাখার অনুরোধ জানান। 

Tag
আরও খবর