কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি

ঝিনাইদহে পিকআপভ্যানের চাপায় নারী নিহত

ঝিনাইদহ পৌর এলাকায় পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে অঞ্জনা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কবি গোলাম মোস্তফা সড়কের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অঞ্জনা যশোরের চূড়ামন কাটি গ্রামের ওহিদুল ইসলামের মেয়ে। বর্তমানে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বাসা ভাড়া থাকেন।


ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মশিউর রহমান জানান, শহরের হামদহ এলাকার বাসিন্দা অঞ্জনা খাতুন তার মা ও মেয়ের সঙ্গে অটোরিকশায় করে শহরের চাকলাপাড়া থেকে বাসায় ফিরছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ওই স্থানে পৌঁছালে রিকশা চালক সড়কের ভাঙা এড়াতে গেলে রাস্তায় পড়ে যান অঞ্জনা খাতুন। এসময় ওই সড়কে চলা একটি পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পিকআপভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

আরও খবর