৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

ঝড়ে লন্ডভন্ড সব,বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা


কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ ৫ মিনিটের ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে জিনারী ইউনিয়নের অধিকাংশ এলাকা।শুক্রবার (১৮ অক্টোবর) রাতে হঠাৎ শিলাবৃষ্টি সহ ঝড়ো বাতাস ওই অঞ্চলে আঘাত হানে।

স্থানীয় সুত্রে জানা যায়, এ উপজেলায় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন থাকলেও উত্তর দিকের জিনারী ইউনিয়ন ও সিদলা ইউনিয়নের কিছু এলাকায় শুক্রবার রাতে হঠাৎ করেই ঝড়ো বাতাস শুরু হয়। সেই সাথে শিলাবৃষ্টি। এতেই শুরু হয় তান্ডব। উপড়ে গেছে অনেক গাছপালা। বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। সেই সাথে আমন ফসলের ও ক্ষতি হয়েছে। রাস্তায় গাছ পড়ে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এ ঝড়ে উপজেলার জিনারী ইউনিয়নের দক্ষিন চরহাজীপুর গ্রামের বেলাল ও সুমন,রিপন,আমিরুল,জালালের ঘর এবং ঘরের আসবাবপত্রসহ অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে।নামা জিনারীর কেরামত আলীর পুরাতন বসতঘর,রান্নাঘর,গোয়ালঘর, পেঁপে আম,জাম,কাঠাল,রেন্টি গাছ ভেঙেছে। খাপাড়ার আব্দুর রশিদের বসত ঘর, গোয়াল ঘর, রান্না ঘর, পরিবারের লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে৷  গাবরগাঁও গ্রামের জেসমিন আক্তার পুষ্পর রান্নাঘর, গাছপালা, আওয়াল মিয়ার পুরাতন বসতঘর সহ অনেক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 এছাড়াও গাবরগাও,নামা জিনারী,হলিমা, ডাকরীয়া,বেলতলা, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামে  কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

দক্ষিণ চরহাজীপুর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল মাঝি ও বিএনপি নেতা সেলিম  জানান,রাত ৭.৪৫ এর দিকে হঠাৎ প্রচন্ড বাতাসের সাথে শিলা বৃস্টি আসে। চোখের পলকেই গাছপালা ও বাড়িঘর ভাঙতে থাকে। গ্রামের অনেক বাসিন্দার ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকের আমন ফসলের ক্ষতি হয়েছে।

হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাসুদ রানা জানান,জিনারি  ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতে ঝড়ের কারনে পোল ভেঙ্গে যায় ও লাইনের উপরে গাছপালা পড়ায় উক্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আমাদের টিম সচল করার চেষ্টা করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান,রাতের আকস্মিক ঝড়ে জিনারী ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হবে। ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হবে।

আরও খবর