মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

অভিনয় ছাড়ছেন আমির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-11-2022 09:58:39 am

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এমনিতেই সিনেমা অনেক কম করেন। দুই–তিন বছর পর পর তাঁর সিনেমা দেখতে পান দর্শকেরা। বলিউডে একটা কথা প্রচলিত আছে—আমির যা করেন, একেবারে নিখুঁত করার চেষ্টা করেন। গল্প ও চিত্রনাট্যের ব্যাপারে আমির কখনো কম্প্রোমাইজ করেন না বলেই, নতুন সিনেমা দেখার জন্য ভক্তরা উন্মুখ থাকেন। তবে দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন আমির খান। সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে অভিনয় থেকে বিরতি নেওয়ার এই ঘোষণা দেন আমির। 


দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, আমির জানান, ‘৩৫ বছর আমি এক মনে অভিনয় করে গেছি। কর্মজীবনে এই প্রথম কিছুটা সময় বিরতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে চাই। আগামী বছর দেড় আমি অভিনয় থেকে দূরে থাকতে চাই। সে সময়টিতে পরিবারের সঙ্গে থাকতে চাই।’


ক্যারিয়ারে এমন খারাপ সময়ের মধ্য দিয়ে আর কখনো যেতে হয়নি আমিরকে। গত আগস্টে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ফ্লপ হয়। ছবিটিকে ঘিরে নানা ধরনের সমালোচনাও সইতে হয়েছে আমিরকে। এর মধ্যেই সম্প্রতি জানা যায়, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আবারও স্প্যানিশ সিনেমা ‘চ্যাম্পিয়ন’ এর হিন্দি রিমেক ছবিতে অভিনয় করবেন তিনি। কিন্তু ছবিটির হিন্দি রিমেকের কাজ আমির ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।


সবকিছু মিলিয়ে ব্যস্ততম বলিউড জীবন থেকে বিরতি নিয়ে কিছুটা স্বস্তি চান আমির। তবে বিরতিটা কতটা দীর্ঘ হয়, সেটাই এখন দেখার বিষয়।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫১ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৭ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে