মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

স্বর্ণের দামে রেকর্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2024 03:49:20 pm

দেশের বাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় ২১ দিনের ব্যবধানে এই মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে।


সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা হয়েছে। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


শনিবার (১৯ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৪৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩২ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১শ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে গত ২৮ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৬০ টাকা কমিয়ে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২০১ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৯ টাকা কমিয়ে ১ লাখ ১২ হাজার ৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৯২ হাজার ২৮৫ টাকা নির্ধারণ করা হয়।


বর্তমানে এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকায় বিক্রি হচ্ছে৷ এর আগে গত ২৬ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা দরে বিক্রি হয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা দরে বিক্রি হয়েছে। তার আগে ২২ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকায় বিক্রি হয়েছে। ১৫ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকায় বিক্রি হয়েছে।


তারও আগে ২৬ আগস্ট এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা। গত ০২ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬২১ টাকা কমিয়ে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বিক্রি করা হয়। তারও আগে ২৬ আগস্ট থেকে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকায় বিক্রি হয়েছে। এর আগে ২৩ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৬ হাজার ৬ টাকায় বিক্রি হয়েছে। তার আগে গত ২১ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৪ হাজার ৫০১টাকায় বিক্রি হয়েছে। তার দুই দিন আগে গত ১৮ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে। তারও আগে গত ১৫ জুলাই ১ লাখ ২০ হাজার ৮১ টাকায় বিক্রি হয়েছে।


গত ২৬ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৯৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৭ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১২৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়।


এর আগে ২৫ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮১৯ টাকা বাড়িয়ে ৯১ হাজার ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


গত ২২ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২০৫ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ২১৮ টাকা নির্ধারণ করা হয়।


১৫ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা, ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯২৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে