শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

কেএসএসিইউ'র নতুন নেতৃত্বে জামির ও সারোয়ার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-10-2024 12:44:07 am

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ছবি : দৈনিক দেশচিত্র


মারুফ মজুমদার, চবি || গত শুক্রবার (১৮অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ কসবা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল রাখার উদ্দেশ্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত ২৩-২৪ ও ১৮-১৯সেশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে ২০২৩-২৪ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন চবির বাংলা বিভাগ( ২০১৯-২০ সেশন)-র জামির হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগ (২০১৯-২০ সেশন)-র সারোয়ার জুনায়েদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগ(২০২০-২১সেশন)-র নয়ন তারা। 

সদ্য সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দেশচিত্রকে বলেন, বর্তমান শিক্ষার্থীরা যদি বাগান হয় তাহলে আমাদের শ্রদ্ধেয় সিনিয়রগণ সে বাগানের ফুল। বর্তমান শিক্ষার্থীরা যদি বাগান সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তাহলে সে বাগানে ফুল চিরদিন ফুটে থাকবে। আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে কাজ করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কসবা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে তোমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে  যতটুকু সম্ভব নতুন কমিটিকে সহযোগিতা করবে।


আমরা বিশ্বাস করি নতুন এই কমিটির হাত ধরে কসবা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন দিগন্তের উন্মোচন করবে। কসবা স্টুডেন্ট'স এসোসিয়েশনের যে প্রতিপাদ্য "পদচরণায় অসীম ,চিন্তায় মুক্ত, আমরা হব একত্রিত" বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


এসময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান স্যার সাবেক সভাপতি কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন;চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২০০৮-২০০৯সেশনের গোলাম জিলানী সাবেক সভাপতি কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,২০০৯-২০১০সেশনের মাহমুদুল হোসেন সাবেক সভাপতি কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন ;চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,২০১২-২০১৩ সেশনের রাশেদীন আলম রাবি  সাবেক সাংগঠনিক সম্পাদক কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন ;চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়,২০১৩-১৪সেশনের মো:দেলওয়ার হোসেন সাবেক সভাপতি কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন ;চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়নাম,২০১৪- ২০১৫সেশনের মো: জুনায়েদ শরীফ সাবেক সিনিয়র সহ সভাপতি,২০১৫-১৬ সেশনের হৃদয় আলম সাবেক সহ সভাপতি কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,২০১৭-২০১৮সেশনের দীন ইসলাম , সাবেক সিনিয়র সহ সভাপতি, কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,২০১৮-২০১৯ সেশনের মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।যাদের অনুমতিক্রমে উক্ত কমিটি দেওয়া হয়েছে তাঁরা হলেন: কসবা মহিলা কলেজ এর শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান,ছাত্র উপদেষ্টা আসিফ ইকবাল সজল,ছাত্র উপদেষ্টা ইখতেহার আলম মাহফুজ, ছাত্র উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা মোহাম্মদ গোলাম জিলানী ও ছাত্র উপদেষ্টা মাহমুদুল হাসান। 


উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া কসবা উপজেলার ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সবাইকে একসঙ্গে নিয়ে চলার মূল লক্ষ্য নিয়ে ১৯৯৪ সালে কসবা স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (কেএসএসিইউ) প্রতিষ্ঠিত হয়।

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে