রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় সাগরে বিলীন হচ্ছে মসজিদ

ছবি- মসজিদ রক্ষার দাবিতে মুসল্লীরা।


কক্সবাজারের কুতুবদিয়ায় বেরিবাঁধ ভাঙ্গনে সাগরে  বিলীন হচ্ছে সাগর পাড় জামে মসজিদ। গত শুক্রবার রাতে সাগরের ঢেউয়ে মসজিদের পশ্চিমপাশে মাটি সরে গিয়ে দেয়ালসহ ছাদের কিছু অংশ বিলীন হয়ে গেছে। অবশিষ্টাংশে ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে মসজিদটি সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। ইতোমধ্যে ওই এলাকার বহু পরিবার তাদের সহায় সম্বল হারিয়ে অনেকেই সঙ্কটে রয়েছেন। সাগর পাড়ে ভাঙন এমন ভয়াল রূপধারণ করায় কেউ কেউ ঘর-বাড়ি অন্যত্রে সরিয়ে নিয়েছে। সাগরের তীরবর্তী ওই বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কেউ আবার নির্ঘুমে কাটাচ্ছেন রাত। সরেজমিনে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন সাইট পাড়া এলাকায় গিয়ে এসব চিত্র দেখা যায়।স্থানীয়রা জানান, গত কয়েক বছরে অনেক পরিবার ভিটামাটি হারিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। এখন সাগর গর্ভে বিলীন হচ্ছে সাগর পাড় জামে মসজিদ। এভাবে সাগরের ভাঙন অব্যাহত থাকলে এবং প্রতিরোধের ব্যবস্থা না করা হলে মসজিদের কোনো চিহ্ন থাকবে না।

মসজিদের ইমাম মাওলানা ফরিদুল আলম বলেন, দীর্ঘ বছর ধরে এ মসজিদে ইমামতি করছি। চেয়ে ছিলাম মসজিদের খেদমত করে বাকি জীবন পার করবো। এখন দেখছি তা আর সম্ভব হবে না। কখনো মনে করিনি মসজিদটি চোখের সামনে এভাবে সাগরে বিলীন হবে। এই মসজিদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন।মসজিদ কমিটির সভাপতি গাজী জাফর আলম বলেন, ৮০ থেকে ১০০টি পরিবার নিয়ে গঠিত সাইট পাড়া গ্রাম। প্রতি পরিবার মাসে ৫০ থেকে ১০০ টাকা করে মসজিদের জন্য দেয়া হতো। এখন অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্রে সরে গেছে। আবার অনেকেই সহায় সম্বল হারিয়ে সঙ্কটে রয়েছেন। ফলে, মসজিদে দেওয়ার মতো তাদের সমার্থ নেই। তাই সরকারি- বেসরকারি সহায়তায় মসজিদটি পুনঃনির্মাণের জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এলটন চাকমা বলেন, বরাদ্দ আসলে দ্রুত সময়ে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সাদাত হোসেন বলেন, সাগর পাড় জামে মসজিদ বিলীন হচ্ছে। বিষয়টি তিনি অবগত ছিলেন না। এখন মসজিদটি দেখে দ্রুত জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কারের উদ্যোগ এবং কীভাবে সাগরের ভাঙন থেকে রক্ষা করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।এদিকে মুসল্লীদের দাবি, সাগর পাড় জামে মসজিদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন

আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে