রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থীদের মানববন্ধন


মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: কক্সসবাজারের কুতুবদিয়ায় ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বুধবার (২২ অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্বরে কয়েক শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ মানববন্ধন করা হয়। 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু মুসা মানববন্ধনে বলেন, কুতুবদিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার নামে আজগর আলী সিকদার ওই এলাকায় চর ধূরুং মৌজায় বিএস খতিয়ান নং ৬৭ এর ৯.৬২ একর জমি ফ্যাসিবাদী দলের প্রভাব খাঁটিয়ে অবৈধভাবে জোরপূর্বক ভোগ দখল করছে। গত ৫ আগষ্ট ফ্যাসিবাদী সরকার পতনের পর মাদ্রাসা কর্তৃপক্ষ জমি লাগিয়ত করলে দুই চিহ্নিত সন্ত্রাসী কৃষকদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি এবং চাষ করতে বাধা দিচ্ছেন। মাদ্রাসার বৈধ জমি ও কর পরিশোধসহ যাবতীয় কাগজপত্র থাকার শর্তেও ওরা মীমাংসা না করে জোরপূর্বক দখল করে রাখতে চাই। উক্ত জমির পুনরুদ্ধার করে ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার বৈধ অধিকার প্রতিষ্টা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেন ওই মাদ্রাসার কমিটির সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু মুসা। এসময় মানববন্ধনে ওই মাদ্রাসার শিক্ষক জাকের হোসেন, আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ রমিজ, শিক্ষক আব্দুল হামিদ শিক্ষক আব্দুল হক এবং শিক্ষার্থীদের পক্ষে নেসারুল ইসলামসহ প্রমুখ। তারা বলেন, ২০১৮-২০২৪ সাল পর্যন্ত জমির লাগিয়ত বাবদ আত্মসাৎকৃত প্রায় ৩১ লক্ষ টাকা উদ্ধার, জমি পুনরুদ্ধার, তাদেরকে মাদ্রাসার দায়িত্ব থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানান। পরে, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সাদাত হোসেনের কাছে একটি স্মারকলিপি দেন মাদ্রাসার কর্তৃপক্ষ। 

Tag
আরও খবর