ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সচিবালয় থেকে গ্রেপ্তার ২৬ জনই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী: পুলিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-10-2024 02:28:10 pm

নিষেধাজ্ঞা অমান্য করে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ২৬ জনই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।



বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে।


গ্রেপ্তার ২৬ জন হলেন- মো. জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউল রহমান মিল্লাদ (১৮), মো. মেহেদী হাসান (১৮), মো. সোয়ান (২১), মো. ইমরান হোসেন আরমান (১৮), মো. মেহেদী হাসান অন্তর (১৯), মো. সাগর (১৮), মো. রোহান (১৮), মো. শাহারিয়ার হোসেন সোয়াদ (১৮), মো. আহাদ মোল্লা (২২), মো. সোহান (১৮), মো. মাসনুন (১৮), মো. নাঈম (১৮), মো. ইমাম হাসান (১৮), মো. শাকিল (১৮), মো. সেলিম (১৮), মো. সাকলাইন মুস্তাক (১৮), মো. হানজালাল (২২), মো. মশিউর রহমান (১৮), মো. প্রান্তিক (১৮), মো. তাছিম রহমান (১৮) ও মো. রবিন মিয়া (১৮)। 


ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার ২৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জন যুবক জোরপূর্বক বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালায়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ভয়-ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেপ্তার ২৬ জনসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহাবাগ থানায় একটি মামলা করা হয়েছে। 


গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


প্রসঙ্গত, গত ২৫ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে ২৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশেপাশের এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে