ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় ব্যবসায়ী ও জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা

উখিয়ার কোট বাজার আরব সিটি সেন্টারের বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা ঘটেছে।


 


বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আরব সিটি সেন্টারে এ ঘটনা ঘটে।



এসময় আরব সিটি সেন্টারের ব্যবসায়ী ও জামায়াতে ইসলামী রাজাপালং ৭ নং ওয়ার্ডের কর্মী হাফেজ শেখ আহমেদ গুরুত্বর আহত হয়।



 


 আহত অবস্থায় মার্কেটের ব্যবসায়ীরা উদ্বার করে তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।


 


সরজমিনে গিয়ে জানা যায়, বিগত দুই বছর আগে শেখ আহমেদের দোকান থেকে মোবাইল নিয়ে এখনো পর্যন্ত টাকা দেয়নি চৌধুরী পাড়ার সুপারি ব্যবসায়ী শাকের আহমেদ। পরে ওই টাকা খোঁজাকে কেন্দ্র করেই ব্যবসায়ী ও জামায়াত কর্মী শেখ আহমেদের ওপর হামলা করে শাকের ও তার সাঙ্গপাঙ্গরা।


 


আহত শেখ আহমেদ বলেন, দীর্ঘ দুই বছর ধরে আমার দোকান থেকে মোবাইল নিয়ে টাকা দেয়নি শাকের। আজকে সে আমার দোকানে বিকাশের টাকা উত্তোলন করতে আসলে মোবাইলের টাকা নিয়ে কথা হয়। আমি বিকাশের টাকা গুলো মোবাইলের টাকা বাবদ রেখে বাকী টাকা পরে দিয়ে দেয়ার কথা বলি। সাথে সাথে সে সহ আরও ১০-১২ জন আমার ওপর হামলা করে। পরে আমি দোকান থেকে বের হয়ে আত্মরক্ষার জন্য এন আলম মার্কেটের ওদিকে গেলে সেখানে দ্বিতীয় দফায় আমাকে হামলা করেন শাকের বাহিনী।



 


এব্যাপারে জানতে এন আলম শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি ও ঘটনার প্রত্যক্ষদর্শী আবছার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শেখ আহমেদকে প্রথমে আরব সিটিতে তার দোকানে হামলা করা হলে সে আত্মরক্ষার জন্য পালিয়ে এন আলম শপিং কমপ্লেক্সে চলে আসে। সেখানেও হামলাকারীরা তাকে ২য় দফায় আবারও হামলা করেন। পরে মার্কেটের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আবছার।


 


কোর্টবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানান। দুপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান বাবুল।



 


বাংলাদেশ জামায়তে ইসলামীর রাজাপালং ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ ইউনুছ জানান, পাওনা টাকা চাওয়ার কারণে তাকে অন্যায় ভাবে অতর্কিত হামলা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আহত শেখ আহমেদ চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।


 


এছাড়া হামলাকারীদের আইনের আওতায় আনতে উখিয়া থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Tag
আরও খবর