সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভ’য়ংকর প্র’তার’ক উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী সোলায়মান

এমবিবিএস ডাক্তার না হয়েও চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে অনুমোদনবিহীন ক্লিনিক খুলে রোগীর দেখার সময় হাতেনাতে ধরা পড়েন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান হোসেন।


পাবনা জেলার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালীন সময়ে পার্শ্ববর্তী রাজবাড়ী জেলা সদরের বড়পুলে রাবেয়া টাওয়ারের তৃতীয় তলায় সরকারি অনুমোদন ছাড়াই তিনি গড়ে তোলেন ‘আইভি আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার’ নামে চক্ষু হাসপাতাল।


ঐ হাসপাতালে বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. মোস্তফা সরোয়ার নামে ভূয়া পরিচয়ে সোলায়মান ৫০০ টাকা ভিজিটের বিনিময়ে দুই বছর ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন তিনি, যেখানে তার সহযোগী ছিলেন দ্বিতীয় স্ত্রী শিমুল মুন এবং যিনি

অপথালমোলজিস্ট হিসেবে পরিচয় দিতেন।


বিষয়টি নজরে এলে সোলায়মানের প্রতারণার মুখোশ উন্মোচন করেন জিটিভি ও

সারাবাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান সহ স্থানীয় কিছু গণমাধ্যমকর্মী।


পরে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মুঠোফোনে আশিক বলেন , " সোলায়মান ভয়ংকর প্রতারক, সে দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে মানুষকে বোকা বানাচ্ছিলো এবং আমরা তা হাতে নাতে প্রমাণ করি।"


পাবনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সেসময় সোলায়মানের অবৈধ ক্লিনিকটি সীলগালা করা হয় এবং অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক বেড়া থেকে উখিয়ায় সোলায়মানকে শাস্তিমূলক বদলি করা হয়।


বেড়া উপজেলার বনগ্রামের লুৎফর রহমানের পুত্র সোলায়মান ২০১০ সালে উপসহকারী মেডিকেল কমিউনিটি অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন।


অভিযোগ আছে, ২০০৪ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি পাশের জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নিয়েছেন তিনি। দামী দামী ঔষধ লিখে, রোগীদের কাছ থেকে টাকা নে,ঔষধ কোম্পানির কাছ থেকে টাকা নে, রোগী কে অযথা পরীক্ষা করতে পাঠায় বিভিন্ন ল্যাব এ যা সেখান থেকে সে কমিশন পায়।। অন্য ল্যাব হলে সে রিপোর্ট দেখেনা, যদি যদিও রিপোর্ট করতে দেওয়ার এখতিয়ার তার নেই।।


উখিয়ায় বদলি হয়ে আসার পরও বদলাননি সোলায়মান, অব্যাহত রেখেছেন তার চারিত্রিক আচরণ। নিয়মবহির্ভূতভাবে তিনি টেকনাফে সপ্তাহে তিন দিন ডাক্তার পরিচয়ে রোগী দেখেন এছাড়াও মেডিসিন কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে ওষুধ লেখার নামে নিয়মিত মাসোয়ারা আদায় করেন।


গত ১৮ অক্টোবর, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চুরি হয় ওসমান সরোয়ার পুতু নামে স্থানীয় এক বাসিন্দার ব্যবহৃত এন্ড্রয়েড ফোন।


ঘটনার সময় জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন সোলায়মান। পুতু জানান, " মোবাইলটি সোলায়মান কৌশলে লুকিয়ে ফেলেন পরে বিষয়টি জানাজানি হলে সে আমাকে ফেরত দেয়।"


মোবাইল চুরির বিষয়টি মিথ্যা দাবী করেন সোলায়মান তবে প্রতারণা ও জাল সার্টিফিকেট দিয়ে চাকরি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুঠোফোনে তিনি " আমার সবকিছুই জাল তাতে আপনার কি সমস্যা বলেন? " মন্তব্য করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


সোলায়মান প্রসঙ্গে জানতে চেয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রনজন বড়ুয়া রাজনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি তবে ডাক্তার রাজন বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বলে জানা গেছে।


কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার আসিফ হাওলাদার বলেন, " দুর্নীতি অনিয়ম বা অসদাচরণকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই, কেউ যদি জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করে তাহলে বিধি অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।"


এদিকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোলায়মানের ব্যাপারে তদন্ত চলছে এবং একটি প্রতিনিধি দল সম্প্রতি হাসপাতালে এসে তদন্ত করে গেছেন।

Tag
আরও খবর