কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সেচ্চাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

শরীয়তপুর জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রেজাউল হাওলাদারের বিরুদ্ধে কয়েকটি অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৬অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় জেলার নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে বিএনপির কার্যালয়ে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে রেজাউল হাওলাদার বলেন, কিছু অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, সংবাদে অনুমতি না নিয়ে মসজিদের জমি দখল করে বিএনপির ক্লাব নির্মাণের কথা বলা হয়েছে, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু প্রকৃত মূল ঘটনা হলো ঘড়িষার বাজারের শত বছরের পুরোনো ঘড়িষার জামে মসজিদ। এই মসজিদের জমিতে ভাড়া দেওয়া রয়েছে অনেক গুলো ব্যবসা প্রতিষ্ঠান। যা থেকে প্রতি মাসে মসজিদের আয় হয় কয়েক লাখ টাকা। সেই টাকা দিয়ে করা হয় মসজিদের উন্নয়ন কাজ। তারই অংশ হিসেবে আমি মসজিদের রসিদের মাধ্যমে জমি ভাড়া নিয়ে প্রতি মাসের ভাড়া প্রদান করছি । এবং শেখানে একটি দোকান ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। যা প্রতি মাসে ভাড়া প্রদান যোগ্য। তবে আপনারা একটি বিষয় খেয়াল করবেন যে, সেখানে এখনও কোন বিএনপির ক্লাবের নামে কোন সাইন বোর্ড বা ব্যানার লাগানো হয়নি। তাহলে প্রতিবেদকের খেয়াল করা উচিত ছিল, এ বিষয়টি আর যদি বিএনপির ক্লাব এর জন্য করেও থাকি তাহলেও সমস্যা কি আমরা তো মসজিদ থেকে যায়গা ভাড়া নিয়েছি। তাহলে কি ঐ প্রতিবেদক বিএনপির উপর খেপেছেন। তিনি কি অন্য দল দারা বায়েস্ট হয়েছেন। আমিতো নিয়মের মধ্যে থেকেই দোকান ঘর নির্মান করেছি। আলোচ্য ঘটনাগুলোর সংবাদ জানার পর আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। কেবল কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে।

সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে সেচ্চাসেবক দলের নেতা বলেন, সরকার পরিবর্তনের পর বিভিন্ন অপকর্ম বন্ধে উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। কিন্তু উল্টো আমার বিরুদ্ধেই অপপ্রচার কেন? প্রশ্ন করে বলেন তা খতিয়ে দেখলেই থলের বিড়াল বের হয়ে আসবে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান, সেচ্ছাসেবক দলের সাবেক নড়িয়া উপজেলার আহ্বায়ক মো. নাছির উদ্দিন, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি নরশেদ সরদার, উপজেলা বিএনপির নেতা,উপজেলা যুবদলের আহবায়ক, নজরুল ইসলাম খান, ভুমখারা ইউনিয়ন সেচ্চাসেবক দলের সভাপতি, কবির আহমেদ প্রমুখ।

আরও খবর