ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সর্বসাধারণের প্রতি যে বার্তা দিলো উখিয়ার আন্দোলনকারীরা

উখিয়া উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কোনো কার্যক্রমে নিজেদের অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ছাত্র প্রতিনিধিবৃন্দ। সরকার পতন আন্দোলনে নিজেদের প্রথম সারির আন্দোলনকারী দাবি করে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয়ে নাম ভাঙ্গিয়ে কেউ অনৈতিক সুবিধা বা নিজেদের জাহির করার চেষ্টা করলে সাথে সাথে প্রতিহত করার অনুরোধ জানিয়েছেন তারা।


শুক্রবার(২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিরা।


এসময় তারা বলেন,”হাজারো শহিদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতনের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হয়েছে। সে রক্তমাখা স্বাধীনতার পর বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয়ে নানা জায়গায় অনৈতিক সুবিধার অভিযোগ পাওয়া যাচ্ছে। আন্দোলনের সময় সকল রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। কিন্তু পট পরিবর্তনের পর নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর বা ব্যক্তি টার্গেট করে চাঁদা নেওয়া হচ্ছে। এগুলো আমরা কখনোই মেনে নিবোনা। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের কোনো দল নেই। তাদের একটি পরিচয় তারা অপরাধী।”



গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ছাত্র প্রতিনিধিবৃন্দ বলেন,”আমরা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর কিংবা প্রতিষ্ঠানকে এটি আশ্বস্ত করতে চায় যে, বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দিয়ে কেউ অনৈতিক সুবিধা চাইলে তাকে অপরাধী হিসেবে গণ্য করে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নাজুক ছিলো তখন আমরা নিজেরাই মাঠে সক্রিয় ছিলাম। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাই আমরা নিজেদের পড়াশোনার দিকে মনোনিবেশ করছি। সুতরাং, আজকের পর থেকে কোনো শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দিয়ে প্রভাব বিস্তার বা স্বার্থ হাসিল করার চেষ্টা করলে স্ব স্ব অবস্থান থেকে বয়কট করবেন।”


সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধিদের পক্ষে, তাওহীদুল ইসলাম রাপী,দিদার আলম,হাসান ইবনুল সাব্বির,তাজুল ইসলাম,বুরহান উদ্দীন ফারুকি,আরিফুল ইসলাম,সালমান ইসলাম সহ সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর