ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মানুষের দোরগোড়ায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে উখিয়া স্পেশালাইজড হাসপাতাল

কক্সবাজারের উখিয়ায় সম্প্রতি উদ্বোধন হলো সম্পূর্ণ আধুনিক বিশেষায়িত উখিয়া স্পেশালাইজড হাসপাতাল। এর আগে ২০২২ সালের জুলাই মাসে গণস্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে পথচলা শুরু করেছিলো হাসপাতালটি। সম্প্রতি গণস্বাস্থ্যের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় হাসপাতালটির পাশে আর একটি ভবন নির্মাণ করে আরো উন্নত ও বড় পরিসরে পরিচালনার দায়িত্ব নেয় ফ্রেন্ডশিপ। উখিয়ার বিশাল স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে অভিজ্ঞ ডাক্তার ও এক ঝাঁক তরুণ স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে যাত্রা শুরু করেছে হাসপাতালটি।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইউ এন এইচ সি আর এর অর্থায়নে নির্মিত স্পেশালাইজড হাসপাতালটির বর্তমানে সার্বিক পরিচালনায় রয়েছেন এনজিও সংস্থা ফ্রেন্ডশিপ। গত (২০ অক্টোবর,২০২৪) রবিবার হাসপাতালটি উদ্বোধন করেন জাপানের রাষ্ট্রদূত এইচ ই ইওয়ামা কিমিনরি। উদ্বোধনী দিনে হাসপাতালটিতে দিনব্যাপী চোখের ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করে ফ্রেন্ডশিপ। যেখানে ১৬ জন চক্ষুরোগীর ছানি অপারেশন করা হয়। এছাড়া ২০ ও ২১ অক্টোবর,২০২৪ রবিবার এবং সোমবার দুইদিন ব্যাপী আয়োজিত মাইনর সার্জারী ক্যাম্পে ৮৩ জন উপকারভোগীর অপারেশন সম্পন্ন করা হয়, যেখানে খৎনা ও টিউমার অপারেশন করেন ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ সার্জন টিম।

এছাড়া প্রতিদিন সকাল ৮-৩০ মিনিট থেকে ৪-৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে অভিজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে মাতৃস্বাস্থ্য বিষয়ক চিকিৎসা সহ দন্তরোগ, চক্ষুরোগ, ফিজিওথেরাপি, এক্স রে, আল্ট্রাসনোগ্রাফিসহ আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ল্যাবরেটরি টেষ্ট সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও ল্যাব টেকনিশিয়ানগণ। জরুরী বিভাগে ২৪ ঘন্টা ৭ দিন ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালটিতে। ইতোমধ্যে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপসহ নানাবিধ বার্ধক্যজনিত রোগের চিকিৎসা সহ ঔষধ প্রদানও শুরু করেছে কর্তৃপক্ষ।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ ক’জন উপকারভোগী জানান, স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে তারা বেশ সন্তুষ্ট, তারা এই হাসপাতালটিকে গরীবের প্রাইভেট হাসপাতাল হিসেবে অভিহিত করে বলেন, হাসপাতালের সেবা কার্যক্রম যেনো চলমান থাকে। উখিয়ার কুতুপালং নিবাসী ছমিউদ্দীন জানান, দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছিলেন, তার চলা ফেরা উঠতে বসতে খুবই কষ্টকর হয়ে পড়লে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও কোন ভালো ফল না পেয়ে অবশেষে স্পেশালাইজড হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি স্বাভাবিক চলাফেরা করছেন।

হাসপাতালের সার্বিক বিষয়ে জানতে চাইলে,

ফ্রেন্ডশিপের স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাক্তার রাফি আবুল হাসনাত সিদ্দিক জানান, কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত একমাত্র বিশেষায়িত আধুনিক হাসপাতাল এটি। উখিয়া টেকনাফের সাধারণ জনগোষ্ঠীসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য ও উদেশ্য। তিনি আরো বলেন, সামনের দিনে আমরা এই সেবার পরিধি আরো বাড়াতে কাজ করে যাচ্ছি, এ ব্যপারে তিনি স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর