ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

কক্সবাজারে হোটেলে লুকিয়েও রেহাই পেলেন না দুই আওয়ামী লীগ নেতা

কক্সবাজারে হোটেল থেকে ময়মনসিংহের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৭ অক্টোবর) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়। অপরদিকে গ্রেপ্তার একজনের নিজ বাড়ি থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাস (৩৭)।


জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বিগত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। এছাড়াও অস্ত্র উদ্ধার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।


এদিকে রবিবার দুপুরে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ।


এ সময় সাবাসের বাসা থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।

মিল্লাত হত্যাসহ একাধিক মামলার আসামি কাউন্সিলর সাবাস। তার বিরুদ্ধে হত্যা, জমি দখল, বাড়ি দখলসহ চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়াও ব্যবসায়ী দুলু, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোফাজ্জল, মিলন, জসীমসহ অসংখ্য ব্যক্তিদের কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা সাবাসের বিরুদ্ধে।

Tag
আরও খবর