সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জের কর্মকর্তার মতো আচরণ করেন উখিয়ার পিআইও

উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ টি এম কাওছার আহমেদের বিরুদ্ধে উন্নয়ন কর্মকান্ডে ব্যাঘাত ঘটানো সহ ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলেছেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।


রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত উপজেলা যুবদলের যুব সমাবেশে বক্তব্যকালে পিআইও কায়সার'কে ১ মাসের মধ্যে উখিয়া ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন তিনি।


বক্তব্যে তিনি বলেন, " এখনো উখিয়ার পিআইও কাওছার গোপালগঞ্জের কর্মকর্তার মতো আচরণ করেন, এখনো তিনি ফ্যাসিবাদি সরকারের দোসরের মতো আচরণ করেন।"


উন্নয়ন কর্মকান্ডে সমন্বয় করতে হবে জানিয়ে তিনি জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্তাব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, " আগামী ১ মাসের মধ্যে কাওছার সহ উখিয়ার প্রশাসনে ঘাপটি মেরে থাকা গোপালগঞ্জের যেসব অফিসার আছেন তাদের উখিয়া ছাড়তে হবে অন্যথায় প্রতিহত করা হবে।"


উপজেলায় বিএনপির অন্যতম শীর্ষ নেতার প্রকাশ্যে দেয়া এই বক্তব্য শুনেছেন কিনা? - এমন প্রশ্নের জবাবে পিআইও কাওছার বলেন, " আমি ছুটিতে আছি, এ বিষয়ে কিছু জানিনা।"

Tag
আরও খবর