চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইলের ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরে সেবা হাসপাতালে অতিরিক্ত বিল, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীর তাওয়াকোচা টিলাপাড়ায় রমজানে পানির তীব্র সংকটে এলাকাবাসী নাগেশ্বরীতে পরিবার তন্ত্রের কবলে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে নেওয়ার অভিযোগ: সেক্রেটারি যুবলীগ নেতা পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই উঠেনা - শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নে খাল খনন ও বৃক্ষরোপনের ওপর গুরুত্ব দিয়েছিলেন -দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সম্মানে হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর ইফতার মাহফিল পীরগাছা ইউনিয়ন যুববিভাগের আয়োজনে ইফতার মাহফিল তেল ও গ্যাস ট্যাঙ্কার পার করার জন্য ইরানের সঙ্গে আলোচনা করছে ভারত ‎মোংলায় একই পরিবারের ৯ জনকে পাশাপাশি দাফন করা হলো রায়পুর পৌরসভায় বিজিএফের চাল বিতরণ করলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া শ্রীমঙ্গল পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড অসহায় শিশুদের পাশে ‘ইয়ুথ হেল্পড ফর পভার্টি’: আর্থিক সহায়তা প্রদান আমি জিম্মি নই, জানালেন নববধূ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে লাইটার জাহাজে পণ্য খালাস ব্যাহত লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ গ্রেফতার-০১। যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত

আ.লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2024 06:58:29 am

আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম রিট দায়ের করেছেন।


সোমবার (২৮ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।


রিটে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম।


তিনি বলেন, দলটি রাজনৈতিক কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে। গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে আরেকটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেয়।


এর আগে বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল। তার আগেই তাদের দাবি পূরণ করে অন্তর্বর্তী সরকার।

আরও খবর